Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিজেপির জয়ী প্রার্থীর খোঁজ মিলল, তৃণমূলের পতাকা হাতে ছবি ময়নাগুড়িতে ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অবশেষে খোঁজ পাওয়া গেল ময়নাগুড়ি (Mainaguri) মাধবডাঙা ২ এর বিজেপির নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যের। এই মর্মে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপে

বিজেপির জয়ী প্রার্থীর খোঁজ মিলল, তৃণমূলের পতাকা হাতে ছবি ময়নাগুড়িতে ভাইরাল

শেষ আপডেট: 10 August 2023 10:40

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অবশেষে খোঁজ পাওয়া গেল ময়নাগুড়ি (Mainaguri) মাধবডাঙা ২ এর বিজেপির নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যের। এই মর্মে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপের কাছ থেকে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন। এও জানাচ্ছেন, এলাকার উন্নয়নের তাগিদে তিনি তৃণমূলে যোগদান করেছেন। পাশেই দেখা যাচ্ছে তৃণমূলের ময়নাগুড়ির ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তকেও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙা ২ নম্বর গ্রামপঞ্চায়েতে ১৬টি আসন। বিজেপি জিতেছিল ৮ টি আসনে। তৃণমূল ৭ টি আসনে জেতে। ১ টি আসনে জিতেছিল নির্দল প্রার্থী। ভোটের ফল বের হবার পর নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছিলেন।

এই পরিস্থিতিতেই নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বিজেপির ৮ জন নির্বাচিত প্রতিনিধি গত কয়েকদিন ধরে এক গোপন আস্তানায় একসঙ্গেই ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে ময়নাগুড়ি (Mainaguri)বিধানসভার বিজেপির কো কনভেনর নিতাই রায়, গোপাল সরকার নামে এক জয়ী প্রার্থীকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার অছিলায় বাইকে চাপিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর প্রায় দেড়ঘণ্টা পরে জানা যায় সেই প্রার্থীকে অপহরণ করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল অশান্তি শুরু হয় বিজেপির কর্মীদের মধ্যে। অপহরণের অভিযোগ তুলে রাতেই ময়নাগুড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ হওয়া প্রার্থীকে খুঁজে না পাওয়ায় খবর নিতে যান ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতি অজিত কুমার রায়। তাঁকে দেখতে পেয়েই উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। নিতাই রায়ের সঙ্গে যোগসাজসের অভিযোগে বিজেপির বেশ কিছু উত্তেজিত কর্মী অজিত রায়কে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পৌঁছয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে খুনের ঘটনায় আটক সিভিক ভলান্টিয়ার, রাতেই গ্রেফতার তিন


```