Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মইদুলের মামলায় শুনানির প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের (Highcourt) দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম (Maidul Islam)। তাঁর অভিযোগ ছিল কোনওরকম আগাম বার্তা ছাড়াই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার

মইদুলের মামলায় শুনানির প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট

শেষ আপডেট: 10 September 2021 10:45

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের (Highcourt) দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম (Maidul Islam)। তাঁর অভিযোগ ছিল কোনওরকম আগাম বার্তা ছাড়াই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ। বিধাননগর নর্থ এবং বেলেঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী বাড়ি ঘিরে রেখেছিল। কলকাতা হাইকোর্ট এই মামলার প্রেক্ষিতে জানাল, এখনই এর শুনানির প্রয়োজন নেই। বাচ্চা চুরি? পার্কস্ট্রিটের ফুটপাথ থেকে চার মাসের শিশু গায়েব এদিন হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, মইদুল ইসলামের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু তা করা হয়নি। ৩০৭ ধারায় মইদুলের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। আদালতে মইদুল ইসলামের ভাই দাবি করেছিলেন, তাঁর দাদাকে যেন রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, যেহেতু অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন তাই এই মামলার শুনানির আর প্রয়োজন নেই। যদি আবার কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে আবেদনকারী আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। মইদুল জানিয়েছেন বিধাননগর নর্থ থানার আইসি-র নেতৃত্বে গতকাল রাতে তাঁর শ্বশুরবাড়িতে পুলিশি অভিযান চলে। সঙ্গে ছিল বেলেঘাটা থানার পুলিশও। সকাল ৫টা ৪৫ মিনিটে শেষ বার ফেসবুক লাইভ করেছেন মইদুল। তখনও তাঁর বাড়ির পাশে পুলিশ জমায়েত করে আছে বলে অভিযোগ। তবে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দিন কয়েক আগে তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিষ খাওয়া সেই শিক্ষিকাদের এক জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। বদলি, বেতন সংক্রান্ত বিবিধ তাঁদের অভিযোগ। তবে বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও তাঁরা তাঁর নাগাল পাননি। গতকাল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের বাড়িতে পুলিশি হানায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```