Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বৃদ্ধার মাথা ফাটিয়ে চুরি করে পালানোর চেষ্টা পরিচারিকার! হুলস্থূল দুর্গাপুরে

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনা দুর্গাপুরে (Durgapur)। একাকী বৃদ্ধার (Old Woman) মাথা ফাটিয়ে দিয়ে জিনিসপত্র লুট করে পালানোর চেষ্টা করল পরিচারিকা (Maid Servant) । তবে শেষ রক্ষা হল না। নিজেও আহত হয়ে পড়ায় পালানো তো হলই না, উল্টে পুলিশের (Police)

বৃদ্ধার মাথা ফাটিয়ে চুরি করে পালানোর চেষ্টা পরিচারিকার! হুলস্থূল দুর্গাপুরে

শেষ আপডেট: 31 July 2022 08:17

দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনা দুর্গাপুরে (Durgapur)। একাকী বৃদ্ধার (Old Woman) মাথা ফাটিয়ে দিয়ে জিনিসপত্র লুট করে পালানোর চেষ্টা করল পরিচারিকা (Maid Servant) । তবে শেষ রক্ষা হল না। নিজেও আহত হয়ে পড়ায় পালানো তো হলই না, উল্টে পুলিশের (Police) হাতে ধরা পড়তে হল তাকে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে আলাউদ্দিন খান বীথিতে। জানা গেছে, অপর্ণা নামে ওই পরিচারিকা আসলে বৃদ্ধার পাশের বাড়িতে কাজ করে। নির্যাতিতা বৃদ্ধার দাবি, রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎ করেই অপর্ণা তার বাড়িতে ঢোকে। তারপর বৃদ্ধাকে মাথায় আঘাত করে সে। তাঁকে মারধরও করে অপর্ণা, এমনটাই জানিয়েছেন ওই বৃদ্ধা।

জানা গেছে বৃদ্ধা একজন অবসরপ্রাপ্ত নার্স। তাঁর মেয়ে বর্তমানে মুম্বইতে থাকেন। এই ঘটনার পর পাড়া-প্রতিবেশীরা খবর দেন বৃদ্ধার মেয়েকে।

জানা গেছে, অপর্ণা নামে ঐ পরিচারিকার বাড়ি বীরভানপুরে। পালানোর সময় কোনওভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সে। স্থানীয় লোকজন খবর দেন থানায়। ঘটনাস্থলে এসে ওই পরিচারিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

বৃষ্টি নেই, গরমে ধুঁকছে মিষ্টি জলের মাছ! মাথায় হাত মৎস্যজীবীদের


```