Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুভেন্দু-সাক্ষাৎ বিতর্কের মাঝেই সলিসিটর জেনারেলের 'সত্যির' তালিকা দেখালেন মহুয়া

দ্য ওয়াল ব্যুরো: সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তুষার মেটা দাবি করেছেন শুভেন্দু তাঁর বাড়ি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর সঙ্গে মেটার দেখা হয়

শুভেন্দু-সাক্ষাৎ বিতর্কের মাঝেই সলিসিটর জেনারেলের 'সত্যির' তালিকা দেখালেন মহুয়া

শেষ আপডেট: 3 July 2021 03:18

দ্য ওয়াল ব্যুরো: সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তুষার মেটা দাবি করেছেন শুভেন্দু তাঁর বাড়ি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর সঙ্গে মেটার দেখা হয়নি, বৈঠক হয়নি। শাসকদলের নেতারা এ নিয়ে প্রথম থেকেই সরব। এবার মুখ খুললেন মহুয়া মৈত্র। শনিবার সকালে টুইটে মহুয়া মৈত্র সলিসিটর জেনারেলের 'সত্যি কথা'র একটি তালিকা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ''রাস্তায় পরিযায়ী শ্রমিক নেই, দেশে কোথাও অক্সিজেনের অভাব নেই, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করিনি', এই হল মাননীয় সলিসিটর জেনারেলের 'সত্যি'র রেকর্ড। এই রেকর্ড আরও বাড়বে আগামী দিনে। https://twitter.com/MahuaMoitra/status/1410934497114083332?s=20 এর আগে শুক্রবার রাতেও টুইট করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি বলেছিলেন, জেব ক্যাটেগরির বিজেপি নেতা ভারতের সলিসিটর জেনারেলের নিরাপত্তা ঘেরা বাড়িতে ঢুকলেন আমন্ত্রণ ছাড়াই, সেখানে গিয়ে ২০ মিনিট অপেক্ষা করলেন, চা খেলেন, আর দেখা না করেই বাড়ি ফিরলেন! https://twitter.com/MahuaMoitra/status/1411143737355358209?s=19 এরপর সলিসিটর জেনারেলকে সরাসরি উদ্দেশ্য করে মহুয়া লিখেছেন, আপনার বক্তব্যের সপক্ষে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবেন কি? সত্যি কথা বলা আপনার ধাতেই নেই। সলিসিটর জেনারেলের বাড়ির সিসিটিভি ফুটেজ দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটে লিখেছিলেন, কেন্দ্রে সলিসিটর জেনারেলের সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎ হয়েছে কিনা তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ দেখা দরকার। তৃণমূলের সংসদীয় দল তুষার মেটাকে সলিসিটর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলে শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছে। এর কিছুক্ষণ পরেই তুষার মেটা দাবি করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হয়নি। বৃহস্পতিবার জানা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে দেখা করেছেন। এরপর তৃণমূল দাবি তোলে তুষার মেটাকে পদ থেকে অপসারণ করতে হবে। তাঁদের বক্তব্য শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত এবং তুষার মেটা ওই দুটি মামলায় দায়িত্বে আছেন। তাই মামলায় প্রভাব খাটাতে শুভেন্দু তাঁর সঙ্গে তাঁর বাড়ি গিয়ে একান্তে দেখা করেছেন।

```