Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা বাঙালি মেয়েরা যা খুশি পরব, চিন্তা বদলাও তোমরা, কৈলাসকে তোপ মহুয়ার

দ্য ওয়াল ব্যুরো: হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে মহিলাদের পোশাক-আশাক নিয়ে নীতিকথা শুনিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শুক্রবার চৈত্র সংক্রান্তির দিন সেই কৈলাসকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Mo

আমরা বাঙালি মেয়েরা যা খুশি পরব, চিন্তা বদলাও তোমরা, কৈলাসকে তোপ মহুয়ার

শেষ আপডেট: 14 April 2023 08:20

দ্য ওয়াল ব্যুরো: হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে মহিলাদের পোশাক-আশাক নিয়ে নীতিকথা শুনিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শুক্রবার চৈত্র সংক্রান্তির দিন সেই কৈলাসকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

এদিন মহুয়া বলেন, ‘শুনলাম কৈলাস বিজয়বর্গীয় নাকি বলেছেন, মহিলারা নোংরা পোশাক পরলে তাঁদের শূর্পণখা মনে হয়। আমি মিস্টার বিজয়বর্গীয়কে বলছি, আমরা বাঙালি মেয়ে। আমরা যা খুশি পরব, যা খুশি খাব, যা খুশি বলব। আমাদের পোশাক বদলাতে হবে না। তার চেয়ে বরং বিজেপি নেতারা তাদের নোংরা চিন্তা বদলাক।’

https://twitter.com/MahuaMoitra/status/1646742148556132352

কৈলাস দীর্ঘ সময় ধরে বাংলা বিজেপির পর্যবেক্ষক ছিলেন। একুশের ভোটের পর অবশ্য বাংলা থেকে তাঁবু খুলে নিয়ে চলে যেতে হয়েছে তাঁকে। মহুয়া তা নিয়েও কটাক্ষ করেছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘কৈলাস বিজয়বর্গীয়র নামটা আমি ভুলেই গেছিলাম। আসলে ওঁদের এত বার পর্যবেক্ষক বদল হয় আর কী বলব।’

কৈলাসের বক্তব্য ছিল, পোশাক-আশাক নিয়ে মেয়েদের ছোট থেকেই ভারতীয় সংস্কৃতির পাঠ দেওয়া উচিত। নইলে তারা সঠিক সংস্কৃতি শিখতে পারবে না! অনেকের মতে, কৈলাস আসলে নোংরা পোশাক বলতে খাটো পোশাকের কথা বলতে চেয়েছিলেন।

Mohua Moitra

এমনিতে বিজেপি নেতাদের এই ধরনের নীতিপুলিশি, নিয়ম বেঁধে দেওয়া, ভারতীয় সংস্কৃতির ধারণা নির্মাণে মানদণ্ড ঠিক করে দেওয়ার প্রবণতা নতুন নয়। এর আগে উমা ভারতী থেকে সাধ্বী প্রজ্ঞা, গিরিরাজ সিংরা এহেন কথা বলেছেন। তবে কৈলাসের বক্তব্য হইহই ফেলে দিয়েছিল। এদিন তার জবাব দিলেন মহুয়া।

বিহু নাকি বিহারের উৎসব, গুলিয়ে ফেললেন হেমা, সবাই বলল 'এ মা!'


```