Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, চাঞ্চল্য মহেশতলায়

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না ছেলের। মাঝরাস্তাতেই প্রাণ গেল পরীক্ষার্থীর। বাইকে চেপে ফেরার পথে পেছন থেকে ধাক্কা মারল (Maheshtala Accident) একটি মালবাহী ট্রাক। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়

পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, চাঞ্চল্য মহেশতলায়

শেষ আপডেট: 20 April 2022 11:22

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না ছেলের। মাঝরাস্তাতেই প্রাণ গেল পরীক্ষার্থীর। বাইকে চেপে ফেরার পথে পেছন থেকে ধাক্কা মারল (Maheshtala Accident) একটি মালবাহী ট্রাক। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি মহেশতলার শাহিদ হালদারকে!

ঘটনাটি ঘটেছে মহেশতলা ডাকঘর অটো স্ট্যান্ডের কাছে। স্থানীয় সূত্রে খবর, মহেশতলা বয়েজ স্কুলের দুই ছাত্র শাহিদ হালদার ও শেখ ইরফান পরীক্ষা দিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিল। ডাকঘর অটো স্ট্যান্ডের কাছে আসতেই ঘটে দুর্ঘটনাটি। পেছন থেকে একটি দশ চাকার মালবাহী ট্রাক এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় শাহিদ। তার পেটের ওপর দিয়েই ট্রাক চালিয়ে বেরিয়ে যায় চালক।

স্থানীয়রা আহত শাহিদকে নিয়ে নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। ঘাতক ট্রাকের চালক ও বাইকটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ডাকঘর-ময়নাগড় রোডের কাজের জন্য রাস্তার উপরে একটি জেসিবি গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িটা থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ১৮ বছরের কম বয়সি এই দুই পরীক্ষার্থী কীভাবে বাইক পেল? সেই নিয়েই প্রশ্ন উঠেছে।

টিউশনি পড়ে আর ফেরা হল না! নাকাশিপাড়ায় উদ্ধার নাবালক, নাবালিকার ঝুলন্ত দেহ


```