Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মগরাহাটে খুন পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থী! গুলি করে, কুপিয়ে মারা হয়েছে তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat election) মাস ঘুরতে চললেও এখনও জারি রয়েছে ভোট পরবর্তী হিংসা হানাহানি। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূল থেকে নির্বাচিত প্রার্থীকে কুপিয়ে এব

মগরাহাটে খুন পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থী! গুলি করে, কুপিয়ে মারা হয়েছে তাঁকে

শেষ আপডেট: 29 July 2023 04:04

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat election) মাস ঘুরতে চললেও এখনও জারি রয়েছে ভোট পরবর্তী হিংসা হানাহানি। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূল থেকে নির্বাচিত প্রার্থীকে কুপিয়ে এবং গুলি করে খুন করলে দুষ্কৃতীরা (Magrahat TMC leader murdered)।

মৃতের নাম মইমুর ঘরামি। ২৩শে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের টিকিটের লড়ে জিতেছিলেন তিনি। জানা গেছে, শুক্রবার রাতে যখন বাড়ি ফিরছিলেন মইমুর, তখন রাতের অন্ধকারে তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। তাতেও তাদের শান্তি হয়নি। গুলি খাওয়া মইমুরকে একটি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা।

চিৎকার শুনে মইমুরের প্রতিবেশী শাহজাহান মোল্লা নামে একজন ছুটে আসেন। তাঁকেও গুলি করে দুষ্কৃতীরা। এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। মইমুর এবং শাহজাহান দুজনকেই উদ্ধার করে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।

কিন্তু চিকিৎসকরা মইমুরকে মৃত বলে ঘোষণা করেন। শাহজাহানেরও অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলেই জানা গেছে। (Magrahat TMC leader murdered)

ঘটনার খবর পাওয়ার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছে যান ডায়মন্ড হারবারের এলডিপিও মিতুন দে। তিনি জানিয়েছেন, ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম উঠে আসছে যাদের মধ্যে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তারা এলাকায় চুরি-চামারির সঙ্গে যুক্ত। 'প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দুষ্কৃতীদের বাধা দেওয়ার কারণেই শুক্রবার মইমুরের উপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি জমি জায়গা সংক্রান্ত বিবাদের বিষয়ে উঠে এসেছে,' জানিয়েছেন মিতুন। তবে রাজনৈতিক বিবাদের এই খুন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

‘ইন্ডিয়া’র ২০ সদস্যের প্রতিনিধি দল মণিপুর যাচ্ছেন শনিবার, ঢুকতে দেবে কি ডবল ইঞ্জিন সরকার


```