Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শো চলাকালীনই মঞ্চের আলো নিভিয়ে আরজি কর কাণ্ডে নীরব প্রতিবাদ উত্তরপ্রদেশের জাদুকরের

শো শুরুর আগে জাদুকর হেমরাজ জানতে পারেন বুধবার রাত ন'টায় জলপাইগুড়ি শহরেও দু'মিনিটের জন্য আলো নিভিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। 

শো চলাকালীনই মঞ্চের আলো নিভিয়ে আরজি কর কাণ্ডে নীরব প্রতিবাদ উত্তরপ্রদেশের জাদুকরের

শেষ আপডেট: 5 September 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাইতে গিয়ে যখন মাথাভাঙায় মারধর খেতে হল প্রতিবাদীদের, ঠিক তখনই উলটো ঘটনার সাক্ষী থাকল শহর জলপাইগুড়ি।

সুদূর প্রয়াগ থেকে একটি বড়সড় টিম নিয়ে ম্যাজিক শো দেখাতে জলপাইগুড়ি এসেছেন জাদুকর হেমরাজ। বুধবার রাতে তার প্রথম শো ছিল জলপাইগুড়ির রবীন্দ্রভবন মঞ্চে। শো শুরুর আগে জাদুকর হেমরাজ জানতে পারেন বুধবার রাত ন'টায় জলপাইগুড়ি শহরেও দু'মিনিটের জন্য আলো নিভিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। 

ঘড়ি কাঁটা ঠিক ন'টার ঘরে। লাইভ শো চলাকালীন জাদুকর দর্শকদের অনুরোধ করেন তিলোত্তমার আত্মার শান্তি কামনায়  দু মিনিট নীরবতা পালনের জন্য। সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে দাঁড়ান দর্শকরা। নিভিয়ে দেওয়া হয় মঞ্চের আলো। জাদু দেখার ফাঁকেই দু'মিনিট নীরবতা পালন করে অভিনব প্রতিবাদে সামিল হন সবাই। পরে জাদুকর হেমরাজ বলেন, "আমি একজন শিল্পী। পাশাপাশি আমার বাড়িতেও মা-বোন আছেন। তাই সমস্ত দেশবাসীর সঙ্গে আমিও এই নাটকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"


```