Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মাদ্রাসা নিয়োগে দুর্নীতি! চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে বিমান-মান্নান-নৌসাদ

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতি নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশেই এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। তার মধ্যেই রাজ্যে আর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে চলছে বিক্ষোভ। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে পথে নেমেছেন চ

মাদ্রাসা নিয়োগে দুর্নীতি! চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে বিমান-মান্নান-নৌসাদ

শেষ আপডেট: 29 June 2022 14:31

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতি নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশেই এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। তার মধ্যেই রাজ্যে আর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে চলছে বিক্ষোভ। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা (Madrasah Scam)। গত ২২ জুন থেকে চলছে টানা বিক্ষোভ। বিকাশ ভবনের পাশে এই মঞ্চে এদিন উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী, বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ প্রমুখরা।

এই মঞ্চ থেকে চাকরিপ্রার্থীদের দাবি, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। অবিলম্বে বাকি শূন্যপদে নিয়োগ করতে হবে। নির্দিষ্ট প্যানেল প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, নিয়োগের মাপকাঠি হিসেবে গ্যাজেট ও মেরিটকে মান্যতা দিতে হবে। গ্যাজেট অনুযায়ী, বি এড প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করতে হবে।

এদিনের এই প্রতিবাদ মঞ্চের রাজ্য সভাপতি মনিরুল ইসলাম বলেন, "২০১০ সালের গেজেটের কোনও নিয়ম মেনে নিয়োগ করেনি কমিশন। বিজ্ঞপ্তির ৩১৮৩ শূন্যপদের মধ্যে মাত্র ১৫০০ নিয়োগ হয়েছে। সেখানেও প্রচুর দুর্নীতি।"

প্রসঙ্গত, মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য ২০১৩ সালে পরীক্ষা নেয় কমিশন (Madrasah Service Commission)। তার পর নদী দিয়ে অনেক জল বয়ে যায়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ইত্যাদি নেওয়ার পরেও প্রায় ১৫০০ শূন্যপদে নিয়োগ করা হয়নি। ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদ্রাসায় ৩,১৮৩টি শূন্যপদ রয়েছে। সেইমত শুরু হয় নিয়োগ প্রক্রিয়া।

তবে ২০১৮ সালে জানা যায় ১৯০০ প্রার্থীকে সুপারিশ করে কমিশন। তার মধ্যে থেকে ১৫০০ প্রার্থীকে চাকরি দেওয়া হয়। কিন্তু বাকি পদ এখনও শূন্য। পাশ করার পরেও নিয়োগ হয়নি।

কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই লাগাতার ৫ বছর ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। কখনও শহিদ মিনার, কখনও হাজরা, কালীঘাট, বিকাশ ভবনের সামনেও ধর্না-বিক্ষোভে বসেছেন তাঁরা। যদিও কোনও ফল হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের।

এবার সেই নিয়েই বিকাশ ভবনের অনতিদূরে আন্দোলন (Protest) করছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের আন্দোলনকে সমর্থন জানতেই এদিন উপস্থিত হন বিমান বসু, আব্দুল মান্নানরা।

এই মাদ্রাসা কমিশন নিয়ে মামলা চলছে হাইকোর্টেও। কয়েকদিন আগে মাদ্রাসার দুর্নীতি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কমিশন ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন। এদিকে বিচারপতি শম্পা সরকার চাকরিপ্রার্থীদের দু'সপ্তাহের শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছেন। তারপর থেকেই বিক্ষোভে বসেছেন তাঁরা। মঙ্গলবার নিয়ে টানা আটদিন তাঁরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন।

মাদ্রাসায় অবিলম্বে শূন্যপদে নিয়োগ চাই, বিকাশ ভবনের পাশেই অবস্থানে বসলেন চাকরি প্রার্থীরা


```