Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার পুকুর পাড়ে, মর্মান্তিক কাণ্ড রঘুনাথগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই কিশোর (Madhyamik student)। কিন্তু অল্প বয়সেই পরিবারের হাল টানার দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় পড়াশোনার পাশাপাশি সময় করে টোটোও চালাত। অভিযোগ, সেই ছেলেই গত তিনদিন ধরে বাড়িতে ফেরেনি। এদ

মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার পুকুর পাড়ে, মর্মান্তিক কাণ্ড রঘুনাথগঞ্জে

শেষ আপডেট: 19 April 2023 06:36

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই কিশোর (Madhyamik student)। কিন্তু অল্প বয়সেই পরিবারের হাল টানার দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় পড়াশোনার পাশাপাশি সময় করে টোটোও চালাত। অভিযোগ, সেই ছেলেই গত তিনদিন ধরে বাড়িতে ফেরেনি। এদিক ওদিক খুঁজেও পাওয়া যায়নি। শেষে বুধবার সকালে এলাকারই এক পুকুর পাড় (pond side) থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থী টোটোচালকের ক্ষতবিক্ষত ও পচাগলা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ (Raghunathganj) থানার অন্তর্গত আলের ওপর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম দীপঙ্কর মণ্ডল। এবছরই সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বয়স মোটে ১৬ কি ১৭ বছর। সাগরদিঘি হাইস্কুলের পড়ুয়া ছিল সে। জানা গিয়েছে, গত রবিবার দীপঙ্করকে রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায় ডাকা হয়। কুমড়ো নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা হয় তার টোটো। সেই মতো রবিবার ভোরেই টোটো নিয়ে বাড়ি থেকে রওনা দেয় দীপঙ্কর। কিন্তু তারপরে আর বাড়ি ফিরে আসেনি।

এদিকে ছেলে ঘরে ফিরছে না দেখে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় ছিল তার পরিবারের সদস্যরা। দীপঙ্কর যেতে পারে, সম্ভাব্য এমন বেশ কয়েকটি জায়গায় খোঁজ চালিয়েও পাওয়া যায়নি তাকে। অবশেষে বুধবার সকালে রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায় একটি পুকুর পাড়ে তার নিথর দেহ মেলে। ক্ষতবিক্ষত পচাগলা অবস্থায় দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আবহাওয়ার বড় বদলের পূর্বাভাস, ইদের দিন বৃষ্টি হবে দক্ষিণের ৮ জেলায়, শিলাবৃষ্টি পাহাড়ে


```