
শেষ আপডেট: 3 June 2022 04:31
দ্য ওয়াল ব্যুরো: রেজাল্ট বেরোল মাধ্যমিকের (Madhyamik Result)। ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে দু'জন। গোটা মেধাতালিকা জুড়েই জেলার জয়জয়কার। কলকাতার নামও আছে, চতুর্থ স্থানে। মেধাতালিকার প্রথম দশে রয়েছে মোট ১১৪ জন।
১০টার পরেই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল জানা যাবে। এছাড়াও আরও ১৩টি ওয়েসাইট থেকে ফল জানার সুবিধা থাকছে। www.wbbse.wb.gov.in, www.wbresults.nic.in, www.exametc.com, www.results.shikkha ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। শুধু তাই নয়, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। তার জন্য WB10<space>Roll number দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও 'Madhyamik Result 2022' অ্যাপের মাধ্যমে জানা যাবে ফলাফল।
৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে, জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%।
করোনার কারণে গত দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৬ মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
আগামী বছর ২০২৩ সালের মাধ্যমিক শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।
গভীর রাতে হিঙ্গলগঞ্জে পরপর বোমা! বিস্ফোরণে নিহত এক, হাত উড়ল আরেক যুবকের