Madhyamik Internet: মাধ্যমিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে এবারে যথেষ্ট কড়া রাজ্য় সরকার। পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র কোনও ভাবেই হলের বাইরে না যায় তা নিশ্চিত করতে বিশেষ ভাবে চিহ্নিত এলাকায় ইন্টারনেট (Madhyamik Internet) বন্ধ রাখা হয়েছে। আর স
শেষ আপডেট: 9 March 2022 08:10
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে এবারে যথেষ্ট কড়া রাজ্য় সরকার। পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র কোনও ভাবেই হলের বাইরে না যায় তা নিশ্চিত করতে বিশেষ ভাবে চিহ্নিত এলাকায় ইন্টারনেট (
Madhyamik Internet) বন্ধ রাখা হয়েছে। আর সে নিয়েই আপত্তি তুলেছেন অনেকে। ইন্টারনেট (Internet) বন্ধ থাকলে ব্যাঙ্ক সহ অন্যান্য পরিষেবার ক্ষতি হতে পারে বলে দাবি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে পিটিশনও দাখিল হয়। আজ বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের কাছ থেকে হলফনামা চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কী নিয়ে মামলা হয়েছে (Madhyamik Internet)?
মামলাকারীদের বক্তব্য, দেশের অন্যান্য পরীক্ষায় কখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না। সেখানে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় জেলায় জেলায় বিশেষভাবে চিহ্নিত এলাকাগুলিতে পরীক্ষার সময় ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে কর্মব্যস্ত দিনে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে অন্যান্য পরিষেবাতেও প্রভাব পড়ছে বলে দাবি।
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। আদালত জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টোর সময় হলফনামা জমা দিতে হবে। ইন্টারনেট (Madhyamik Internet) বন্ধ নিয়ে রিভিউ মিটিং আগামীকাল সকাল ১১টায়। ইন্টারনেট কেন বন্ধ রাখা হয়েছে সে নিয়ে বিস্তারিত তথ্য হলফনামায় জানাতে হবে রাজ্যকে।
ঐতিহাসিক বিজি প্রেস নিলামে তুলছে সরকার, আলিপুরে মাথা তুলবে স্মার্ট সিটি
করোনার বাড়বাড়ন্তের কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। এ বছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে।৭ মার্চ থেকে ১৬ মার্চ অবধি চলবে পরীক্ষা। এর আগে হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। সেই কথা মাথায় রেখেই এবার বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকছে মাধ্যমিক পরীক্ষায়। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ৭ মার্চ থেকে ৯ মার্চ, ১১ মার্চ, ১২ মার্চ এবং ১৪ থকে ১৬ মার্চ এই আটদিন সকাল ১১টা থেকে ৩টে ১৫মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বিশেষভাবে চিহ্নিত এলাকাগুলিতে।