
শেষ আপডেট: 3 June 2022 04:26
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণেই মাধ্যমিকের (Madhyamik 2022) ফল প্রকাশ। সূত্রের খবর, সকাল ৯টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠকে সার্বিক ফলাফল ঘোষণা হবে। এর পরে সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজের নিজের ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
করোনার কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল। কিন্তু এই বছর করোনার প্রভাব কমতেই অফলাইনে আগের মতই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা বিধি মেনেই গত ৭ মার্চ শুরু হয় পরীক্ষা। শেষ হয় ১৬ মার্চ।
এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ১১ লক্ষ ২৬ হাজার পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্রী ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। আর ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ জন। কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়েছিল এ বছর।
১০টার পরেই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল জানা যাবে। এছাড়াও আরও ১৩টি ওয়েসাইট থেকে ফল জানার সুবিধা থাকছে। www.wbbse.wb.gov.in, www.wbresults.nic.in, www.exametc.com, www.results.shikkha ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।
শুধু তাই নয়, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। তার জন্য WB10<space>Roll number দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও 'Madhyamik Result 2022' অ্যাপের মাধ্যমে জানা যাবে ফলাফল।
পাহাড়ের বুকে উজ্জ্বল নীল ফিতের মতো বইছে উত্তরাখণ্ডের নদী! 'হৃদি ভেসে যায়' নেটিজেনদের