
শেষ আপডেট: 4 June 2022 10:27
দ্য ওয়াল ব্যুরো: ফল বেরিয়েছে শুক্রবার, শনিবার থেকেই এবার ঘরে ঘরে শুরু একাদশের প্রস্তুতি। কী নিয়ে ভর্তি হবে স্কুলে, সেই নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই মাধ্যমিক (Madhyamik 2022) পাশ করা পরীক্ষার্থীদের জন্য সুখবর শোনাল উচ্চ শিক্ষা সংসদ। বাড়ানো হল একাদশের আসন সংখ্যা!
উচ্চ শিক্ষা সংসদ, স্কুল প্রধানদের বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল। অর্থাৎ স্কুলগুলি এবার থেকে সর্বাধিক ৪০০ জনকে ভর্তি নিতে পারবে একাদশ শ্রেণিতে।

উল্লেখ্য, চলতি বছর বেড়েছে মাধ্যমিকের পাশের হার। এই বছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2022) পাশ করেছেন ৮৬.৬ শতাংশ পরীক্ষার্থী। তার মধ্যে এ বারে ছেলেদের পাশের হার ৮৬.৬০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ।ফলে ভর্তি নিয়ে চিন্তা শুরু হয়েছে। সবদিক বিবেচনা করেই আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ।
মাধ্যমিক (Madhyamik 2022) পাশ করার পরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কী নিয়ে আগামীতে পড়বে। ভর্তি হতে কোন বিভাগে কত শতাংশ নুন্যতম নম্বর প্রয়োজন আবেদনের জন্য? অনেকেই বিজ্ঞান নিয়ে পড়তে বেশি পছন্দ করেন। কিন্তু বিজ্ঞান নিলে ঐশ্ছিক বিষয় কী নেবে তাই নিয়ে দ্বন্দ্বে থাকে তারা। সেই দ্বন্দ্ব দূর করতেই সংসদের তরফে জানানো হল কোন ঐশ্ছিক বিষয়ের জন্য কোন বিষয়ে কত নুন্যতম নম্বরের প্রয়োজন।
এক নজরে দেখে নেওয়া যাক --

মাধ্যমিকে একাদশ হয়ে লরিচালক বাবার ঘরে আলো জ্বালল ভাতারের রাহুল