Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মানবিকতার খাতিরে’ মধ্যপ্রদেশে করোনা ভ্যাকসিন ৫০০০ পাকিস্তানি হিন্দু শরণার্থীকেও

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসা হিন্দু সিন্ধি সম্প্রদায়ের লোকজনও করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পেলেন। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তাঁরা। সম্প্রতি হিন্দু সিন্ধি সম্প্রদায়ের পাকিস্তানি শরণার্থীদের প্রতিনিধ

‘মানবিকতার খাতিরে’ মধ্যপ্রদেশে করোনা ভ্যাকসিন ৫০০০ পাকিস্তানি হিন্দু শরণার্থীকেও

শেষ আপডেট: 13 June 2021 17:09

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসা হিন্দু সিন্ধি সম্প্রদায়ের লোকজনও করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পেলেন। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তাঁরা। সম্প্রতি হিন্দু সিন্ধি সম্প্রদায়ের পাকিস্তানি শরণার্থীদের প্রতিনিধিরা করোনা ভ্যাকসিনের বন্দোবস্তের জন্য আবেদন করেন জেলার টিকাকরণ অফিসার ডঃ প্রবীণ জাদিয়ার কাছে। রাজ্য সরকারের সম্মতিতে এই আবেদন গ্রহণ করা হয়েছে। শরণার্থীরা পরিচয়পত্রের প্রমাণ হিসাবে নিজেদের পাসপোর্ট দেখিয়ে টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছিলেন তিনি। ইন্দোরে প্রায় ৫ হাজার পাকিস্তানি শরণার্থীর বাস, যাঁদের অধিকাংশই শহরের সিন্ধি কলোনি এলাকায় থাকেন বলে হিসাব দেন জাদিয়া। বলেন, আমরা মানবিকতার কারণে সব পূর্ণবয়স্ক লোকজনকে কোভিড ১৯ ভ্যাকসিনের ডোজ দিচ্ছি। গত মাসে কিছু কাজের সূত্রে ইন্দোরে আসা এক ডাচ নাগরিককেও আমরা ভ্যাকসিন দিয়েছি। জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, মধ্যপ্রদেশে করোনা অতিমারীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইন্দোরের। সেখানে এখনও পর্যন্ত ১ লাখ ৫২ হাজার সংক্রমণ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে মারা গিয়েছেন ১৩৭০ জন। ইন্দোরে এপর্যন্ত মোট ১৩ লাখ ৫৩ হাজার মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। দুটি ডোজই পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার লোক।

```