Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদন রঙ মশাল ফেটে জখম! মমতার জয়ে উল্লাস করতে গিয়েই বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনা ছিল রবিবার। প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকেই তা নিয়ে টানটান উত্তেজনা ছড়িয়ে ছিল দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে। তবে গণনা শুরু হতেই জয়ের গন্ধ পেতে শুরু করে তৃণমূল। প্র

মদন রঙ মশাল ফেটে জখম! মমতার জয়ে উল্লাস করতে গিয়েই বিপত্তি

শেষ আপডেট: 4 October 2021 10:06

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনা ছিল রবিবার। প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকেই তা নিয়ে টানটান উত্তেজনা ছড়িয়ে ছিল দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে। তবে গণনা শুরু হতেই জয়ের গন্ধ পেতে শুরু করে তৃণমূল। প্রথম থেকেই বড় ব্যবধানে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই গণনা শেষের আগে মাঝপথেই শুরু হয়ে যায় বিজয়োল্লাস। রাস্তায় নেমে আবীর খেলে উদ্দাম নাচে মেতে ওঠেন শাসক দলের কর্মী সমর্থকরা। বিধানসভা স্পিকারের সঙ্গে বিকেলেই দেখা করতে হবে সিবিআই আধিকারিককে, নির্দেশ হাইকোর্টের রবিবারের দুপুরে জয়ের আবহে আলাদা মেজাজে দেখা যায় মদন মিত্রকে। কামারহাটির বিধায়ক রাস্তায় নামেন আতসবাজি হাতে। একদল কর্মী সমর্থকদের মাঝে তাঁকে দেখা যায় গানের তালে তালে কোমর দোলাতে। রঙ মশাল পুড়িয়ে দলনেত্রীর জয়ের উদযাপন করেন মদন। কিন্তু এই উল্লাস ডেকে আনে বিপত্তিও। বাজিতেই জখম হন তিনি। ঠিক কী ঘটেছিল? শোনা যাচ্ছে, একটি শীততাপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েটে রঙ মশাল পোড়াতে গিয়ে আহত হন মদন মিত্র। রঙ মশাল হঠাৎ ফেটে যায়। তাতেই খানিকটা চোট পান তিনি। তবে এই আঘাত তেমন গুরুতর নয় বলেই খবর শাসকদল সূত্রে। রঙ মশালের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের বেশ কিছু কর্মীও। অবশ্য কোভিড আবহে ভোটের ফলের পর কোনওরকম বিজয়োল্লাসে মাততে নিষেধ করেছিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে বলা হয়, কোনও উৎসব উদযাপনে মেতে ওঠা যাবে না। কেউ যেন কোনোরকম বিজয় মিছিল না করে। কমিশনের এই নির্দেশ আসার আগেই অবশ্য দলে দলে রাস্তায় নেমে আবীর মাখামাখি করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ভবানীপুর হোক বা মুর্শিদাবাদ, সব জায়গাতেই ছবিটা ছিল একই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```