Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আচমকাই সাগর দত্ত মেডিক্যালে মদন মিত্র, বেহাল পরিষেবা নিয়ে সরব বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হঠাৎ সাগরদত্ত মেডিকেল কলেজ (Sagar Dutta Medical College) হাসপাতালে মদন মিত্র (Madan Mitra)। হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন তিনি। ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে। কা

আচমকাই সাগর দত্ত মেডিক্যালে মদন মিত্র, বেহাল পরিষেবা নিয়ে সরব বিধায়ক

শেষ আপডেট: 27 September 2023 05:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হঠাৎ সাগরদত্ত মেডিকেল কলেজ (Sagar Dutta Medical College) হাসপাতালে মদন মিত্র (Madan Mitra)। হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন তিনি। ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে।

কামারহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেন কামারহাটির বিধায়ক। তার আগে হাসপাতালে (Sagar Dutta Medical College) আসা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। তিনি বলেন, ‘‘অনেকেই আমার কাছে অভিযোগ করেছে হাসপাতালে এসে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। এটা কেন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য চলছে। হাসপাতালে এসে কেন অভিযোগ থাকবে রোগীদের!’’

তাঁর (Madan Mitra) কথায়, ‘‘এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। নার্সিং ট্রেনিং কলেজ চালু হচ্ছে। সেখানে ন্যূনতম যে পরিষেবা তা নিশ্চিত করতেই হবে। হাসপাতাল প্রশাসনের কোনও গা ঢিলে মনোভাব বরদাস্ত করা হবে না।’’

হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি এই হাসপাতালে দালালরাজ চলছে বলেও এদিন অভিযোগ করেন বিধায়ক। দালালরা সর্বত্র দাদাগিরি করছে বলে অভিযোগ জানান তিনি। বলেন, ‘‘দালালদের প্রভাবে দাদাগিরি চলছে। চলছে গুন্ডাগিরি। সব ঘুঁচিয়ে দেব।’’ রীতিমতো আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন বিধায়ক।

আরও পড়ুন: বেতনের টাকা আটকে রাখা হচ্ছে, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জেলাসুপারের কাছে লরিচালক


```