Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘোড়ায় চেপে আসছেন মা, ফিরবেনও তাতেই, তুমুল বিপর্যয়ের আশঙ্কা!

দ্য ওয়াল ব্যুরো: 'ছত্রভঙ্গ স্তুরঙ্গমে' (Ma Durga Coming on horse) তুরঙ্গ, অর্থাৎ ঘোড়া। আপাত নিরীহ শাকাহারী এই প্রাণীটিকে এমনিতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই প্রাণীই যখন ঊর্ধ্বশ্বাসে ছোটে, তখন ভয় না পেয়ে উপায় কী! তবে সেসব বাদ দিলে বাঙা

ঘোড়ায় চেপে আসছেন মা, ফিরবেনও তাতেই, তুমুল বিপর্যয়ের আশঙ্কা!

শেষ আপডেট: 6 September 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: 'ছত্রভঙ্গ স্তুরঙ্গমে' (Ma Durga Coming on horse)

তুরঙ্গ, অর্থাৎ ঘোড়া। আপাত নিরীহ শাকাহারী এই প্রাণীটিকে এমনিতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেই প্রাণীই যখন ঊর্ধ্বশ্বাসে ছোটে, তখন ভয় না পেয়ে উপায় কী! তবে সেসব বাদ দিলে বাঙালি একটি বিশেষ সময়ে ঘোড়ার নাম শুনলে খুব একটা স্বস্তি বোধ করে না। আর সেই সময়টি হল দুর্গাপুজো (Durga Puja 2023)। তার সঙ্গেই সম্পর্কযুক্ত এই তুরঙ্গ।

আসলে শাস্ত্রমতে দেবীর আগমন এবং বিদায় ঘটে ৪ রকমের বাহনে চড়ে। সেগুলি হল, গজ অর্থাৎ হাতি, অশ্ব অর্থাৎ ঘোড়া, দোলা এবং নৌকা। এই প্রতিটিতেই মা দুর্গার আগমন এবং বিদায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। তার কোনওটির প্রভাব শুভ, কোনওটি অশুভ। আর সেই অশুভদের দলেই পড়ে তুরঙ্গ।

দেবী দুর্গার (Kolkata Durga Puja) বাহন সিংহ, তাঁর ৪ সন্তানেরও প্রত্যেকেরই আলাদা আলাদা বাহন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর সন্তান-সন্ততি নিয়ে যখন বাঙালির আদরের উমা যখন সেই সুদূর কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন, তখন হাতি, ঘোড়া, দোলা কিংবা নৌকাতেই আসেন তিনি। ফেরার সময়েও এগুলিই ভরসা। তবে সাধারণত দেবী যে বাহনে মর্ত্যে আসেন, ফেরেন অন্যটিতে। এই ৪ বাহনের প্রত্যেকটিতেই মায়ের আগমন এবং বিদায় রূপকার্থে বিশেষ তাৎপর্যবাহী। যেমন গজে আগমন অত্যন্ত শুভ বলে ধরা হয়। হাতিতে চড়ে শিবজায়া পিত্রালয়ে এলে শস্যশ্যামলা হয়ে ওঠে ধরিত্রী, পর্যাপ্ত বৃষ্টি হয়। মায়ের সঙ্গেই শান্তি নেমে আসে ধরাধামে।

তেমন আবার দোলায় আগমনকে অশুভ বলে ধরা হয়। কথিত আছে, দোলায় চেপে দুর্গার আগমন ঝড়-বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। এমনকী, হতে পারে মহামারীও।

তবে নৌকায় আগমন কৃষি সমৃদ্ধির ইঙ্গিত। ফসলের ফলন ভাল হয়, সুজলা সুফলা হয়ে ওঠে মায়ের বাপের বাড়ির পাড়া। তবে মা নৌকায় এলে তা বন্যারও পূর্বাভাস। কিন্তু বন্যার জল সরে গেলেই উর্বর পলিমাটিতে চাষের কাজ ভাল হয়।

কিন্তু যদি মা আসেন ঘোড়ায় চড়ে, তাহলে তা বেশ আশঙ্কার কারণ বলেই দাবি করেন শাস্ত্রজ্ঞরা। আসলে ঘোড়া যখন দুর্মর গতিতে ছুটে চলে, তখন খুরের চাপে ধুলো ওড়ে, তাতে ঢেকে যায় আকাশ, রাস্তায় ভিড় থাকলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। রূপকার্থে হলেও প্রায় একই কারণে দেবী দুর্গা ঘোড়ায় চেপে এলে তা অশুভ বলেই মনে করা হয়। সমগ্র দেশেই আর্থসামাজিক পরিস্থিতিতে তার প্রভাব পড়ে। (Ma Durga Coming on horse)

এর ফলে মানুষে মানুষে হানাহানি বাড়ে, দুর্ঘটনা ঘটে, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে জানিয়েছেন শাস্ত্রবিদরা। খরা এবং শস্যহানিও হতে পারে। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। বিশেষত দেবীর আগমন এবং গমন দুইই যদি একই বাহনে হয়, তাহলে তা ঘোর সর্বনাশের ইঙ্গিতবাহী।

এই বছর মায়ের আসা এবং যাওয়া দুইই ঘোড়ার পিঠে চেপে। তাহলে কি তা মহাপ্রলয়ের সংকেত? সে ব্যাপারে খানিক আশার কথা শুনিয়েছেন শাস্ত্রজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, ঘোড়ায় আসা বিপদের ইঙ্গিত বহন করলেও যেহেতু মায়ের স্বামীর ঘরে ফেরাও ঘোড়ার পিঠে চেপেই, তাই দুর্যোগ এলেও তা হয়তো সঙ্গে করে নিয়ে গিয়েই মর্ত্যবাসীকে বাঁচিয়ে দিয়ে যাবেন উমা। তাই পরিস্থিতি সাময়িকভাবে খারাপ হলেও তা থেকে মুক্তিও মিলবে বলে আশাবাদী মানুষ।

অপরাজেয় ‘রাস্তার মাস্টার’ দীপনারায়ণ, এমন নায়ক থাকুক পাড়ায় পাড়ায়


```