Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেক্সিকো থেকে হাওড়া এল লাতিন প্রেমিকা! দেখুন ডেটিং অ্যাপ থেকে বিয়ের পিঁড়িতে যাত্রার ভিডিও

https://youtu.be/PjLTwlqcTYE দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্ব গড়িয়ে প্রেম-ভালবাসা (Lovestory), এমনকি বিয়ের ঘটনা আজকাল কম ঘটে না। প্রায়ই শোনা যায় এমন কাহিনি। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় ঘনিয়ে ওঠা প্রেমের

মেক্সিকো থেকে হাওড়া এল লাতিন প্রেমিকা! দেখুন ডেটিং অ্যাপ থেকে বিয়ের পিঁড়িতে যাত্রার ভিডিও

শেষ আপডেট: 21 June 2022 10:43

https://youtu.be/PjLTwlqcTYE

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্ব গড়িয়ে প্রেম-ভালবাসা (Lovestory), এমনকি বিয়ের ঘটনা আজকাল কম ঘটে না। প্রায়ই শোনা যায় এমন কাহিনি। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় ঘনিয়ে ওঠা প্রেমের টানে এক দেশ থেকে আরেক দেশে ছুটে এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার নজির বড় একটা শোনা যায় না। সেটাই হয়েছে হাওড়ায় (Howrah)। মেক্সিকো (Mexico) থেকে এসেছেন প্রেমিকা। কয়েকদিনের মধ্যে বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন যুগল।

বাঙালি ছেলের মেক্সিকান ব‌উ। অবশ্য বাঙালি পরিবারে বিদেশি ব‌উমা অনেক‌ই দেখা যায়। তবে বালির সাহেব বাগানের অরিজিৎ ভট্টাচার্যের সঙ্গে মেক্সিকোর লেসলি ডেলগাডোকে মিলিয়েছে কোভিডের নিঃসঙ্গতা। অরিজিৎ বহুজাতিক সংস্থায় কর্মরত। প্রথম লকডাউনে সময় কাটাতেই ডেটিং অ্যাপে যোগ দেন, সেখানেই পরিচয় লেসলির সঙ্গে। সেই থেকেই প্রেম। এর পরেই দেখা করার জন্য উন্মুখ হয়ে ওঠেন দু'জনেই। কিন্তু কী করে হবে! প্লেন তো চলছে না!

শেষমেশ সব বাধা ফুরিয়েছে। তার পরেই প্রেমের টানে নিজের দেশ মেক্সিকো থেকে কলকাতায় চলে এসেছেন লেসলি। পাড়ি দিয়েছেন ১৭ হাজার ১১৬ কিলোমিটার পথ। বিয়ের সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে এর মধ্যেই। এমনকি গত ১৯ জুন তাঁদের রেজিস্ট্রি বিয়ে হয়ে গিয়েছে। আগামী ৫ জুলাই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন লেসলি ও অরিজিৎ।

মেক্সিকান ব‌উমাকে পেয়ে বেশ খুশি অরিজিতের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী বিনায়ক ভট্টাচার্য। তিনি বলেন, 'লেসলি খুব ভাল মেয়ে। সবাইকে আপন করে নিয়েছে। ইংরেজি আর বাংলা শিখছে সবার সঙ্গে কথা বলার জন্য। অরিজিৎও স্প্যানিশ ভাষা শিখেছে, লেসলির সঙ্গে কথা বলার জন্য।' খুব খুশি অরিজিতের মা, গৃহবধু কাকলি ভট্টাচার্যও। অরিজিৎ-লেসলির বিয়েতে আনন্দ যেন বাঁধ মানছে না ভট্টাচার্য পরিবারের!

তবে শুধু ভট্টাচার্য পরিবারের নয়, মেক্সিকোর ডেলগাডো পরিবারের‌ও সম্মতি আছে বিয়েতে। অক্টোবর মাসের পর অরিজিৎ ও লেসলি মেক্সিকোয় যাবেন। সেখানকার রীতি মেনে সামাজিক অনুষ্ঠান‌ও হবে। মেক্সিকো মানেই বাঙালির কাছে এতদিন ছিল ফুটবল মাঠে মেক্সিকান ওয়েভ ও হাভিয়ার হার্নান্দেজের দেশ। তবে এখন থেকে হিসেবটা বদলে গেল। মেক্সিকান মেয়ে এখন বাঙালির ঘরের বউ!

অগ্নিকন্যা পাইলট মণিকা, দুরন্ত সাহস ও উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচিয়েছেন ১৮৫ জন যাত্রীর


```