
শেষ আপডেট: 11 December 2022 14:45
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তিনকোনিয়া এলাকার একটি হোটেল( Hotel Room ) থেকে উদ্ধার হল প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ ( Lovers DeadBody Found ) ! রবিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । আত্মঘাতী যুগলের নাম মহাদেব মাঝি ও প্রিয়াঙ্কা মিত্র। মৃত দু'জনেরই বাড়ি বাঁকুড়া জেলায়। তবে বর্তমানে প্রিয়াঙ্কা মিত্র বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় পরিবারের সঙ্গে বাড়ি ভাড়া করে থাকতেন বলে জানা গেছে।
হোটেল কর্মী তাপস কান্তি মণ্ডল জানান, শনিবার বিকেলে মহাদেব মাঝি হোটেলের চার তলায় একটি ঘর ভাড়া নেন। রবিবার সকাল ১০ টার সময় একটি মেয়েকে সঙ্গে নিয়ে হোটেলের রুমে ঢোকেন। হোটেল কর্মীরা জিজ্ঞাসা করলে মহাদেব মাঝি জানায় মেয়েটি তাঁর বোন, এখুনি চেক আউট করবে।
অভিষেকের সমালোচনা করছেন তৃণমূলের প্রধান! অডিও ভাইরাল করে দাবি বিজেপির
কিন্তু তারপর দীর্ঘক্ষণ হোটেলের রুম না খোলায় কর্মীদের সন্দেহ হয়। তাঁরা ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তখন বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হোটেল কর্মীরা জানান, দু'জনকে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। দু'জনের গলায় মালা ছিল। রুম থেকে একটি সিঁদুরের কৌটা পাওয়া গেছে। তাদের অনুমান রবিবারই হোটেলের রুমে ওই দু'জন মালা বদল করে বিয়ে করে। রুম থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গেছে।
ডিএসপি ট্রাফিক রাকেশ চৌধুরী বলেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।