Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাপিত থেকে কোটিপতি! সকালের কেনা টিকিটেই বিকেলে ভাগ্যবদল

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বেড়া ছাউনি দেওয়া একচিলতে জায়গায় দোকান। লোকের চুল, দাড়ি কেটে চলে রুজি রোজগার। উপার্জনের সামান্য টাকা থেকে সংসার খরচ বাঁচিয়ে রোজই প্রায় লটারির টিকিট (Lottery Ticket) কিনতেন রবিউল শেখ। দেখতেন দিন বদলের স্বপ্

নাপিত থেকে কোটিপতি! সকালের কেনা টিকিটেই বিকেলে ভাগ্যবদল

শেষ আপডেট: 19 September 2023 16:29

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বেড়া ছাউনি দেওয়া একচিলতে জায়গায় দোকান। লোকের চুল, দাড়ি কেটে চলে রুজি রোজগার। উপার্জনের সামান্য টাকা থেকে সংসার খরচ বাঁচিয়ে রোজই প্রায় লটারির টিকিট (Lottery Ticket) কিনতেন রবিউল শেখ। দেখতেন দিন বদলের স্বপ্ন। এবার সামান্য পাড়ার নাপিত রবিউলের ভাগ্যটাই বদলে দিল লটারির একটি টিকিট। সকালে লটারির টিকিট কেটে বিকেলে হয়ে গেলেন কোটিপতি।

মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের পার রঘুনাথপুর মালিপাড়া গ্রামের রবিউলের একটি চুল, দাড়ি কাটার দোকান রয়েছে। শহরের স্যালোঁ নয়। বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় সামান্য কিছু সরঞ্জাম নিয়ে চলে রবিউলের দোকান। গ্রামের মানুষ তাঁর কাছে চুল, দাড়ি কাটতে আসেন। কোনও আধুনিকতার ছোঁয়া নেই তাঁর দোকানে।

গত ১৭ তারিখে তিনি এলাকার একটি দোকান থেকে টিকিট (Lottery Ticket) কেটে ছিলেন। রাতে খবর পান ওই টিকিটে তিনি কোটি টাকার পুরস্কার পেয়ে গেছেন। প্রথমে এই কথা বিশ্বাসই করতে পারেননি রবিউল। বারে বারে নম্বর মিলিয়ে দেখতে থাকেন তিনি। ভাগ্যের চাকা ঘুরেছে বুঝতে পেরেই টিকিট নিয়ে হাজির হন থানায়।

রবিউল জানিয়েছেন, তিন বছর ধরে ভাগ্যে ফেরানোর আশায় লটারির টিকিট কেটে চলেছিলেন। সংসারের অভাব থাকলেও উপার্জনের থেকে সামান্য টাকা লটারি কাটার জন্য রেখে দিতেন। বার বার বিফল হয়েও লটারির টিকিট কাটা ছাড়েননি। এক প্রকার নেশা হয়ে গেছিল লটারির টিকিট কাটা।

স্থানীয়রা জানান, খুবই দরিদ্র পরিবার। সেলুনের দোকানের সামান্য উপার্জন থেকেই পরিবার সামলায় সে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচও সেখান থেকেই আসে। এই টিকিট কাটা নিয়ে পরিবারে অশান্তিও ছিল। এখন টিকিটেই ভাগ্য ফেরাল রবিউলদের।

আরও পড়ুন: অবস্থার অবনতি হতেই রোগীকে ছুটি দিয়ে দিল নার্সিংহোম, পরে সরকারি হাসপাতালে মৃত্যু


```