Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে বন্ধ নিকোপার্ক, চাকরি হারিয়ে আত্মঘাতী এক

দ্য ওয়াল ব্যুরো :  সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে উদ্ধার হল নিকোপার্কের ম্যানেজমেন্ট গ্রুপের এক কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অনিন্দ গোস্বামী (৫৬)। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ নিকোপার্ক সহ কলকাতার সমস্ত বিনোদন পার্ক। পরিষেবা বন্ধ হয়ে য

লকডাউনে বন্ধ নিকোপার্ক, চাকরি হারিয়ে আত্মঘাতী এক

শেষ আপডেট: 26 August 2020 11:13

দ্য ওয়াল ব্যুরো :  সল্টলেকের বিবি ব্লকের বাড়ি থেকে উদ্ধার হল নিকোপার্কের ম্যানেজমেন্ট গ্রুপের এক কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অনিন্দ গোস্বামী (৫৬)। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ নিকোপার্ক সহ কলকাতার সমস্ত বিনোদন পার্ক। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে। নিকোপার্কে ম্যানেজমেন্ট কমিটি থেকে কিছুদিন আগেই অনিন্দ্যবাবুকে বসিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময় থেকে তিনি বাড়িতেই ছিলেন। চাকরি চলে যাওয়ার কারণে তিনি মানসিক অবসাদের শিকার হয়েছিলেন কী না, আর সেই সূত্রেই এই আত্মহত্যা কিনা, সেসব খতিয়ে দেখছে বিধান নগর উত্তর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ,গতকাল বিধান নগর উত্তর থানায় খবর যায় বিবি ব্লকের ২২৩ নাম্বার বাড়ির বাসিন্দা অনিন্দ্য গোস্বামী দরজা খুলছেন না। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন অনিন্দ্যবাবুর ঘরের দরজা ভিতর থেকে লক করা। বারবার ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলা হয়। তখনই দেখা যায় ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অনিন্দ্যবাবুর দেহ। পুলিশের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সল্টলেকের বাড়িতে একাই থাকতেন অনিন্দ্যবাবু। প্রতিবেশীরা জানিয়েছেন, সকালের দিকে তিনি বাড়ির বাইরে বিশেষ বেরোতেন না। কেয়ারটেকারকে দিয়ে চা আনিয়ে খেতেন। অন্যান্যদিনের মতো গতকাল সকালেও কেয়ারটেকারকে দিয়ে চা আনান। কিন্তু তার পর থেকে আর বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি তাকে। বারবার ডাকাডাকি করেও উত্তর না পেয়ে বিকেলের দিকে কেয়ারটেকার অনিন্দ্যবাবুর এক বন্ধুকে ডেকে আনে। সেই বন্ধুই পরে বিধাননগর থানায় খবর দেন। এরপরই পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে বলা হয়েছে, দীর্ঘদিনের চাকরি হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন অনিন্দ্য গোস্বামী। তার জেরেই এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনো ঘটনার যোগ আছে কী না সে ব্যাপারেও খোঁজখবর চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ। কথা বলা হচ্ছে অনিন্দ্যবাবু পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সঙ্গে।

```