Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোটর ইনস্পেক্টরের তাড়ায় দ্রুত পালাতে গেল দশ চাকা লরি, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কুলটিতে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মোটর ইনস্পেক্টদের তাড়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ল দশ চাকা লরি (Lorry Accident)। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি (Kulti Police Station) ফাঁড়ি এলাকায়।বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া

মোটর ইনস্পেক্টরের তাড়ায় দ্রুত পালাতে গেল দশ চাকা লরি, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কুলটিতে

শেষ আপডেট: 27 November 2022 10:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মোটর ইনস্পেক্টদের তাড়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ল দশ চাকা লরি (Lorry Accident)। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি (Kulti Police Station) ফাঁড়ি এলাকায়।
বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই এলাকায় রয়েছে রামপুর মোটর ভেহিক্যাল ইনস্পেক্টরের (এমভিআই) দফতর।

ডুবুরডিহি পোস্টের কাছে এমভিআই অফিসাররা গাড়ির চেকিং করছিলেন। সেই সময় কলকাতা থেকে ধানবাদগামী ওই দশ চাকার লরিটিকে আটকাতে যায় তাঁরা। চেকিং এড়াতে গতি বাড়িয়ে লরি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে লরিটি।

দুর্গাপুরে বিজেপির শ্রমিক সংগঠনের অফিসে বোমাবাজি!

অল্পের জন‍্যে লরির চালক ও খালাসি বেঁচে যায় এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। জাতীয় সড়কের মধ্যে এমন দুঘর্টনা ঘটায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, এমভিআইদের দৌরাত্ম‍্যে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তাতে প্রাণহানিও ঘটেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন এমভিআইদের দৌরাত্ম্য বন্ধ করতে ব্যবস্থা নিক।

এই বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, জাতীয় সড়কে ট্রাক চালকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রামপুর এমভিআই দফতর। তাদের হাত এড়াতে দ্রুত গতিতে পালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই। তাই রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার সঠিক তদন্ত করা হোক।

অপরদিকে কুলটি ব্লক যুব তৃণমুল কংগ্রেস সভাপতি বিমান দত্ত মানুষের হেনস্থা ও ক্ষতি এড়াতে এমভিআই অফিসারদের নিয়ম মেনে সংযত হয়ে চেকিং করার আবেদন জানিয়েছেন।


```