Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীর্ঘতম গ্রিন করিডরে এল কনিষ্ঠতম দাতার অঙ্গ, রাতেই অস্ত্রোপচার শুরু এসএসকেএম-এ

দ্য  ওয়াল ব্যুরো: রাজ্যের মরণোত্তর অঙ্গদানের ইতিহাসে সে কনিষ্ঠতম সদস্য হিসেবে নাম লেখাল। এবং সেই কনিষ্ঠতম সদস্যের দেহই দীর্ঘতম গ্রিন করিডর উজিয়ে এসে পৌঁছল গ্রহীতার কাছে। মাত্র ১৩ বছরের কিশোরী, মধুস্মিতার মৃত্যুর পরে তার অঙ্গদানের সিদ্ধান্ত

দীর্ঘতম গ্রিন করিডরে এল কনিষ্ঠতম দাতার অঙ্গ, রাতেই অস্ত্রোপচার শুরু এসএসকেএম-এ

শেষ আপডেট: 18 November 2018 22:20

দ্য  ওয়াল ব্যুরো: রাজ্যের মরণোত্তর অঙ্গদানের ইতিহাসে সে কনিষ্ঠতম সদস্য হিসেবে নাম লেখাল। এবং সেই কনিষ্ঠতম সদস্যের দেহই দীর্ঘতম গ্রিন করিডর উজিয়ে এসে পৌঁছল গ্রহীতার কাছে। মাত্র ১৩ বছরের কিশোরী, মধুস্মিতার মৃত্যুর পরে তার অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না পরিবারের পক্ষে। ঠিক যেমন সহজ ছিল না, সিদ্ধান্ত নেওয়ার পরেও সেই দুর্গাপুর থেকে কলকাতায় অঙ্গ নিয়ে আসা। শেষমেশ সবটাই ঘটেছে ঠিক ভাবেই। অস্ত্রোপচার শুরুও হয়ে গিয়েছে গ্রহীতার। ১৬ নভেম্বর দুর্গাপুরের মিশন হাসপাতালে ব্রেন ডেথ হয় মধুস্মিতা বায়েনের। পারিবারিক সূত্রের খবর, দেড় বছর বয়স থেকেই অসুস্থ মধুস্মিতা। ভালভাবে হাঁটতে চলতে, এমনকী কথাও বলতে পারত না সে। বিভিন্ন জায়গায় চিকিৎসার পাশাপাশি তাকে দক্ষিণ ভারতেও নিয়ে যায় পরিবার। অসুখ সারেনি। বারোই নভেম্বর বাড়াবাড়ি রকমের অসুস্থতা নিয়ে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি হয় মধুস্মিতা। ১৬ নভেম্বর ব্রেন ডেথ হয় তার। [caption id="attachment_53305" align="aligncenter" width="849"] দুর্গাপুর থেকে আনা হচ্ছে অঙ্গ।[/caption] হাসপাতাল কর্তৃপক্ষ এর পরেই তার পরিবারকে অনুরোধ করেন অঙ্গদানের জন্য। তাঁরা কথা বলেন কলকাতার এসএসকেএম হাসপাতালেও। অবশেষে শনিবার রাজি হন মধুস্মিতার পরিবার। তার পরেই সিদ্ধান্ত হয় রাজ্যের দীরেঘতম গ্রিন করিডন তৈরির। রবিবার সন্ধে ৭:২০ মিনিটে দুর্গাপুর থেকে রওনা হয়ে ১৭০ কিমি পথ গ্রিন করিডরের মাধ্যমে পেরিয়ে, রাত ৯:৪০ মিনিটে এসএসকেএম এসে পৌঁছয় মধুস্মিতার লিভার, দু'টি কিডনি এবং কর্নিয়া। একটুও দেরি না করে শুরু হয় অস্ত্রোপচার। এসএসকেএমে ভর্তি, ব্যারাকপুরের সঞ্জীব বালা পাচ্ছেন মধুস্মিতার লিভার। দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার লিভারের খোঁজ করছিল। অবশেষে তা পাওয়ায় মধুস্মিতার পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন সঞ্জিতের পরিবারের লোকজন। অন্য দিকে মধুস্মিতার কিডনির দুই জন গ্রহীতা হলেন দমদমের ২০ বছরের তরুণ অভিষেক মিশ্র এবং নদিয়ার ২৩ বছরের যুবক মিঠুন দালাল। মধুস্মিতার কর্নিয়া আই-ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হয়েছে। https://www.youtube.com/watch?v=b1LvsyhWnh4&feature=youtu.be রাজ্যের অঙ্গদানের ইতিহাসে মধুস্মিতাই এখনও পর্যন্ত কনিষ্ঠতম সদস্য। দেশের নিরিখে সে পঞ্চম কনিষ্ঠ। দুর্গাপুরের এই কিশোরীর অঙ্গ আনার জন্যই রাজ্যে নির্মিত হল ১৭০ কিলোমিটারের দীর্ঘতম গ্রিন করিডর। রবিবার সকালেই এসএসকেএমের চিকিৎসকেদের একটি দল পৌঁছে যায় দুর্গাপুর। দুপুর একটা থেকেই শুরু হয় প্রস্তুতি। দুর্গাপুর থেকে বুদবুদ পর্যন্ত ২৭০ জন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়। অন্তত ১২০ কিলোমিটার বেগে চলতে পারে, এমন পাইলট কারের বন্দোবস্ত করা হয়। এর পর অপেক্ষা, গ্রহীতাদের শরীরে মধুস্মিতার অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হওয়ার।

```