Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছুটিই ছুটি আসছে বছর, লং উইকেন্ড কতগুলো ও ভেকেশন প্ল্যান জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কি কম পড়িয়াছে? সপ্তাহান্তের ছুটি সঙ্গের আরও কিছু কুড়িয়ে বাড়িয়ে একটানা লম্বা ছুটির জন্য যদি মন আনচান করে তাহলে অপেক্ষা করতে হবে আর মেরেকেটে দেড় মাস। ২০২০ সাল পড়লেই কেল্লাফতে! ছুটিই ছুটিই। ১৭টা লম্বা উইকএন্ড। চার-প

ছুটিই ছুটি আসছে বছর, লং উইকেন্ড কতগুলো ও ভেকেশন প্ল্যান জেনে নিন

শেষ আপডেট: 17 November 2019 06:07

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কি কম পড়িয়াছে? সপ্তাহান্তের ছুটি সঙ্গের আরও কিছু কুড়িয়ে বাড়িয়ে একটানা লম্বা ছুটির জন্য যদি মন আনচান করে তাহলে অপেক্ষা করতে হবে আর মেরেকেটে দেড় মাস। ২০২০ সাল পড়লেই কেল্লাফতে! ছুটিই ছুটিই। ১৭টা লম্বা উইকএন্ড। চার-পাঁচ দিনের টানা ছুটি তো মিলবেই, কখনও আবার সেটা টেনেটুনে ছ'দিনেও এসে দাঁড়াবে। আর ছুটি মানেই বাঙালি মনে বেড়ানোর নেশা চেপে বসে এটা কে না জানে! চার দিনের টাকা ছুটি মিললেই কোনও সৈকত শহর। বিচের উষ্ণতায় বসে দেদাড় সি-ফুড খাওয়ার মজা। আর ছুটি যদি ছ'দিন মেলে তাহলে তো আর কথাই নেই! শহুরে গন্ধ ছেড়ে  সোজা ট্রেনে চেপে কোনও হিল স্টেশন। গরম মোমোর ধোঁয়ায় দু’চামচ স্বাদ ঢেলে দেবে পাহাড়ি সাদা মেঘ। এখন দেখে নেওয়া যাক নতুন বছরের শুরু থেকে শেষ কী কী চমক অপেক্ষা করছে ভ্রমণবিলাসীদের জন্য।

বছরের এক্কেবারে শুরু থেকেই ধরা যাক।

জানুয়ারি

টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে একেবারে গোড়া থেকেই। বছর শুরুতেই বাজবে ছুটির ঘণ্টা। শুধু মাঝে একটা দিন একটু কায়দা করে ছুটি নিয়ে নিলেই হবে। ১ জানুয়ারি, বুধবার—নিউ ইয়ার ২ জানুয়ারি, বৃহস্পতিবার—গুরু গোবিন্দ সিংয়ের জয়ন্তী ৩ জানুয়ারি, শুক্রবার—এই দিনটা ছুটি নিয়ে নিন। ৪ ও ৫ জানুয়ারি—উইকএন্ড মানে শনিবার ও রবিবার। এই পাঁচ দিনে চুটিয়ে আন্দামানে স্কুবা ডাইভিং করতে পারেন। উটিতে পাহাড়ি বাংলোয় বসে গরম কফি খেতে পারেন। কর্নাটকের কোনও জঙ্গলে চিতার সঙ্গে দেখা করতেও যেতে পারেন। অথবা গুজরাটের কচ্ছের রুক্ষতা গায়ে মেখে স্ট্রেস ফ্রি হতে পারেন। পছন্দ আপনার।

ফেব্রুয়ারি

ফেব্রুয়ারির শেষের দিকে মুখে হাসি ফুটবেই। একেবারে শুক্রবার থেকে পরের সপ্তাহে সোমবার অবধি টানা ছুটি পেতে পারেন। দেখুন কীভাবে— ২১ ফেব্রুয়ারি, শুক্রবার—মহা শিবরাত্রি এরপর শুরু হচ্ছে উইকএন্ড ২২ ফেব্রুয়ারি, শনিবার ২৩ ফেব্রুয়ারি, রবিবার ২৪ ফেব্রুয়ারি, সোমবার—ছুটি নিয়ে নিলেই হয়। [caption id="attachment_159590" align="aligncenter" width="600"] গোয়া কার্নিভালে মন ভরবেই[/caption] কাশ্মীর তো ছন্দে ফিরছে। এই ছুটি কাজে লাগিয়ে গুলমার্গে ঘুরে আসুন। খুশির খবর ২২-২৫ ফেব্রুয়ারি গোয়াতে কার্নিভাল। আগে থেকেই সব গুছিয়ে ছুটির ব্যবস্থা করে রাখুন। এই কার্নিভালে জমজমাট গোয়া ট্যুর অপেক্ষা করছে আপনারই জন্য। মনে আছে তো তিব্বতি নববর্ষ শুরু হচ্ছে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি। এই সময় কেমন হয় যদি লাদাখ ঘুরে আসতে পারেন। ভেবেই দেখুন না!

মার্চ

মার্চে টেনেটুনে চারদিন ছুটি যোগাড় হয়েই যাবে। একটু প্ল্যান করে নিলে চট করে ঘুরে আসতে পারেন রণথম্বোরের টাইগার রিজার্ভ অথবা শিলং। মার্চ মানেই হোলির মরশুম। মথুরা-বৃ্ন্দাবনে এই সময় জমিয়ে হোলি খেলা হয়। ঘুরে আসতেই পারেন। স্থাপথ্য-ভাস্কর্যে যদি রুচি থাকে তাহলে হাম্পি ঘোরার উপযুক্ত সময় এটাই। এখন দেখে নিন ছুটি নিতে পারেন কীভাবে। ৭ মার্চ, শনিবার ৮ মার্চ, রবিবার উইকএন্ড হয়ে গেল। ৯ মার্চ, সোমবার—ছুটি নিয়ে নিন। ১০ মার্চ, মঙ্গলবার—হোলির ছুটি।

এপ্রিল

এপ্রিলে লম্বা ছুটি। একটু ম্যানেজ করতে পারলে টানা এক সপ্তাহ। শুধু দেশ কেন দেশের বাইরেও ঘুরে আসতে পারেন। ২ এপ্রিল, বৃহস্পতিবার—রাম নবমী ৩ এপ্রিল, শুক্রবার—ছুটি নিয়ে নিন ৪ ও ৫ এপ্রিল শনিবার ও রবিবার—উইকএন্ড ৬ এপ্রিল, সোমবার—ছুটি ম্যানেজ করুন ৭ এপ্রিল, মঙ্গলবার—মহাবীর জয়ন্তী এরমাঝে দুটো দিন যদি ছুটি নিতে পারেন তাহলেই আবার শুরু উইকএন্ড। ১০ এপ্রিল, শুক্রবার—গুড ফ্রাইডে ১১ ও ১২ এপ্রিল-উইকএন্ড এই ছুটিতে বেরিয়ে পড়ুন দার্জিলিঙে। অথবা কালিম্পং, কার্শিয়াং।  সন্ধ্যানীল আকাশের চাঁদোয়ায় অপরূপা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মন ভিজুক। মলদ্বীপ বা থাইল্যান্ড হতে পারে আপনার ডেস্টিনেশন।

মে

মে মাসে ছুটি টেনেটুনে চারদিন। সপ্তাহের শুরুতেই ছুটি নিয়ে রাখতে হবে কিন্তু। জেনে নিন কবে কী আছে। ৭ মে, বৃহস্পতিবার—বুদ্ধ পূর্ণিমা ৮ মে, শুক্রবার--ছুটি নিয়ে নিন ৯ ও ১০ মে শনিবার ও রবিবার—উইকএন্ড এই ছুটিতে ঘুরে আসতে পারে ভগবানের আপন দেশে—কেরলে। মহারাষ্ট্রও থাকতে পারে আপনার হলিডে লিস্টে। যেতে পারেন নাগাল্যান্ড। এই সময়টা সেখানে ছুটি কাটানোর জন্য আদর্শ। উটির উপত্যকায় ফুলের শোভা দেখতে যেতে পারেন। যেমন আপনার পছন্দ।

অগস্ট

অগস্টে কিন্তু ছুটির তালিকা দীর্ঘ। হিসেব কষে ছুটি নিতে পারলে টানা ১২ দিন। ছুটির ঘণ্টা বাজবে সপ্তাহের শুরু থেকেই। ১ ও ২ অগস্ট শনিবার ও রবিবার—উইকএন্ড ৩ অগস্ট, সোমবার—রাখী পূর্ণিমা এর পর ১২ অগস্ট থেকে আবার শুরু হচ্ছে ছুটি ১২ অগস্ট, বুধবার—জন্মাষ্টমী ১৩ ও ১৪ অগস্ট, বৃহস্পতিবার ও শুক্রবার—ছুটি নিয়ে নিন ১৫ অগস্ট, শনিবার--স্বাধীনতা দিবস ১৬ অগস্ট, রবিবার ১৭ অগস্ট, সোমবার—পার্সি নিউ ইয়ার ২৯ ও ৩০ অগস্ট শনি ও রবিবার—উইকএন্ড ৩১ অগস্ট, সোমবার-- ওনাম এই ছুটিতে যেতে পারে মুসৌরি অথবা চেরাপুঞ্জী। ঘুরে আসতে পারেন লাহুল অথবা পণ্ডিচেরি। ভিয়েতনামের বৃষ্টিঅরণ্যে একটা সাফারি হলে কেমন হয়!

অক্টোবর ও নভেম্বর

এই মাসেও ছুটির তালিকা লম্বা। গান্ধী জয়ন্তী থেকে শুরু, দুর্গাপুজোর ছুটি কাটিয়ে ইদ, দীপাবলি--তালিকাটা দীর্ঘ। দেখে নিন কবে কী ছুটি রয়েছে। ২ অক্টোবর, শুক্রবার—গান্ধী জয়ন্তী ৩ ও ৪ অক্টোবর, শনিবার ও রবিবার—উইকএন্ড ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। ২২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ২৬ অক্টোবর, সোমবার পর্যন্ত টানা পুজোর ছুটি। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার—ইদ-এ-মিলাদ ৩০ অক্টোবর, শুক্রবার—ছুটি নিয়ে নিন ৩১ অক্টোবর শনিবার নভেম্বরের শুরুতে ফের ছুটি। এই সময়টা যদি মিস করেন তাহলে নভেম্বরের মাঝ থেকে আবারও ছুটি রয়েছে। ১৩ নভেম্বর, শুক্রবার—ধনতেরাস ১৪ ও ১৫ নভেম্বর, শনি ও রবিবার—উইকএন্ড ১৬ নভেম্বর, সোমবার--ভাইদুজ ২৮ ও ২৯ নভেম্বর শনি ও রবিবার—উইকএন্ড ৩০ নভেম্বর—গুরুনানক জয়ন্তী এই ছুটিতে পালা করে যেতে পারেন ঋষিকেশে অথবা মাইসোরে। অমৃতসরের স্বর্ণমন্দিরে ঘুরে আসতে পারেন। হালকা শীতের আমেজে জয়সলমীর মন্দ লাগবে না। বেনারসের দীপাবলিও আপনার জন্য অপেক্ষা করছে।

ডিসেম্বর

ডিসেম্বর মানেই মন উড়ু উড়ু। ক্রিসমাস থেকে শীতের ছুটি তো রয়েছেই। ২৫ ডিসেম্বর, শুক্রবার—বড়দিন ২৬ ও ২৭ ডিসেম্বর, শনি ও রবিবার ৩১ ডিসেম্বর, সোমবার—ছুটি নিয়ে নিন ১ জানুয়ারি—নববর্ষ গোয়াতে ক্রিস্টমাস ফেস্টিভাল এই সময় আদর্শ। ঘুরে আসতে পারেন কেরল অথবা দমন ও দিউ। যে কোনও হিল স্টেশনেও হতে পারে আপনার পারফেক্ট হলিডে ডেস্টিনেশন। আরও পড়ুন:

```