Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

চতুর্থ দফা: ৯ রাজ্যের ৭২ আসনে শুরু ভোট, বাংলায় ৮

দ্য ওয়াল ব্যুরো: সোমবার চতুর্থ দফায় দেশের ন'টি রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, মুম্বইয়ের সঙ্গে বাংলার ৮টি আসনে শুরু ভোট। চতুর্থ দফায় বাংলায় যে আটটি আসনে ভোট গ্রহণ হবে সেগুলি হল, বহরমপুর, কৃ

চতুর্থ দফা: ৯ রাজ্যের ৭২ আসনে শুরু ভোট, বাংলায় ৮

শেষ আপডেট: 28 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোমবার চতুর্থ দফায় দেশের ন'টি রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, মুম্বইয়ের সঙ্গে বাংলার ৮টি আসনে শুরু ভোট। চতুর্থ দফায় বাংলায় যে আটটি আসনে ভোট গ্রহণ হবে সেগুলি হল, বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন মানুষের। সারা দেশে সোমবার যে সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে, তাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। রাজনৈতিক মহলের নজরে রয়েছে বিহারের বেগুসরাই। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর বিপক্ষে রয়েছেন সিপিআই-এর কানহাইয়া কুমার। এছাড়াও এই দফায় রয়েছেন, সলমন খুরশিদ (কংগ্রেস), বৈয়জন্ত পান্ডা (বিজেপি), মিলিন্দ দেওরা (কংগ্রেস), উর্মিলা মাতন্ডকর (কংগ্রেস) ও ডিম্পল যাদব (সমাজবাদী পার্টি)। বাংলার ক্ষেত্রেও হেভিওয়েট তালিকাটা কম লম্বা নয়। রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, তৃণমূলের মহুয়া মৈত্র, মুনমুন সেন, শতাব্দী রায়, বিজেপি-র বাবুল সুপ্রিয় এবং এসএস আলুওয়ালিয়া-র মতো প্রার্থীরা। কড়া নিরাপত্তায় বাংলার আট কেন্দ্রে ভোট করাতে মরিয়া কমিশন। জানিয়েছে, একশো শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে ৭৪ কোম্পানি, নদিয়ায় ১৩০ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৪০ কোম্পানি, বীরভূমে ১২৬ কোম্পানি ও আসানসোলে ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কপ্টারে আট কেন্দ্র পরিদর্শন করবেন বাংলার বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। যত দফা এগিয়েছে বাংলায় বাহিনীর পরিমাণ বাড়িয়েছে কমিশন। যদিও তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ভগবানগোলায় একজনের মৃত্যু হয়েছিল। তাই চতুর্থদফার ভোট শান্তিতে করানো কমিশনের কাছেও চ্যালেঞ্জের।

```