Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বিস্তারিত জানুন

দ্য ওয়াল ব্যুরো: শেওড়াফুলি (Sheoraphuli) -তারকেশ্বর (Tarakeswar) লাইনে যাতায়াত করেন আপনি? শনি ও রবিবার মিলে ১৪ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে, এমনই জানিয়েছে পূর্ব রেল (Local train problem in sheoraphuli line)।

শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বিস্তারিত জানুন

শেষ আপডেট: 27 May 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: শেওড়াফুলি (Sheoraphuli) -তারকেশ্বর (Tarakeswar) লাইনে যাতায়াত করেন আপনি? শনি ও রবিবার মিলে ১৪ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে, এমনই জানিয়েছে পূর্ব রেল (Local train problem in sheoraphuli line)।

Tarakeswar Railway Station (E.R.) - Tarakeshwar
SHE/Seoraphuli Junction Railway Station Map/Atlas ER/Eastern Zone - Railway  Enquiry

কেন বন্ধ থাকবে ট্রেন চলাচল?

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শেওড়াফুলি (Local train problem in sheoraphuli line) ও দিয়ারা স্টেশনের মাঝে মেরামতির কাজ করবে রেল।

সেই কারণে শেওড়াফুলি-তারকেশ্বর শাখার ওই রেলপথের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না। তাই বন্ধ থাকবে ট্রেন চলাচল।

Seoraphuli Railway Station Picture & Video Gallery - Railway Enquiry

পূর্ব রেলের (Eastern Railway) বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটবে। শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার দুপুর ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত ওই শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এই বিষয়ে শনিবার সকাল থেকেই স্টেশনে স্টেশনে ঘোষণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ৯ টা ৫ মিনিটে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল শেষ পাওয়া যাবে। তারপর রবিবার দুপুর ১টা থেকে হাওড়া থেকে ওই লাইনে ট্রেন পাওয়া যাবে। আর তারকেশ্বর থেকে রবিবার হাওড়া আসার প্রথম ট্রেন পাওয়া যাবে ১টা ২৫ মিনিটে।

ঝড়ে গাছ ভেঙে পড়েছে লাইনের ওপর! ব্যাহত শিয়ালদহের মেইন শাখার ট্রেন চলাচল


```