Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ঘাটালে চোলাই খেয়ে মৃত ১, ক্ষোভে বেআইনি ঠেক গুঁড়িয়ে দিলেন মহিলারা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রোজই এলাকার মধ্যে চোলাই (cholai) মদের ঠেক (shop) বসত। স্থানীয়দের অভিযোগ, এই মদের ঠেক নিয়ে বারবার প্রতিবাদ করা হয়েছে। পুলিশকেও জানানো হয়েছিল। এরপরেও কোনও সুরাহা হয়নি। সম্প্রতি মদ খেয়ে মৃত্যু হয় একজনের। তার

ঘাটালে চোলাই খেয়ে মৃত ১, ক্ষোভে বেআইনি ঠেক গুঁড়িয়ে দিলেন মহিলারা

শেষ আপডেট: 4 November 2022 11:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: রোজই এলাকার মধ্যে চোলাই (cholai) মদের ঠেক (shop) বসত। স্থানীয়দের অভিযোগ, এই মদের ঠেক নিয়ে বারবার প্রতিবাদ করা হয়েছে। পুলিশকেও জানানো হয়েছিল। এরপরেও কোনও সুরাহা হয়নি। সম্প্রতি মদ খেয়ে মৃত্যু হয় একজনের। তারপরেই ক্ষোভ ফেটে পড়েন এলাকাবাসীরা। লাঠিসোটা দিয়ে গুঁড়িয়ে দেয় সেই চোলাই মদের ঠেক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal) কোন্নগর এলাকায়।

সূত্রের খবর, ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের সামনেই একটা টিনের চালার ভিতরে বসত এই চোলাইয়ের ঠেক। শুক্রবার সকালে সেই ঠেকটাই ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এখানে রমরমিয়ে চোলাই মদ বিক্রি হচ্ছিল। বাইরে থেকে লোকজন আসায় সারাক্ষণ ভিড় লেগে থাকত। এর ফলে নষ্ট হতো এলাকার পরিবেশ। মদ্যপদের ভয়ে সবাই তটস্থ থাকতেন বলে অভিযোগ।

এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে এলাকার বাসিন্দা পরেশ বর দোলই (৫৪) ওই চোলাইয়ের ঠেকে মদ খেতে যান। সেখানে মদ খাওয়ার পরেই পাশের একটি জলাশয়ে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই চোলাইয়ের ঠেক। আশেপাশে যতগুলি বেআইনি চোলাই মদের ঠেক রয়েছে, সেগুলিও বন্ধের দাবি তুলেছেন তাঁরা।

জগৎবল্লভপুরের আশ্রমে বৃদ্ধাকে ধর্ষণ, বাধা পেয়ে চলল মারধর! গ্রেফতার অভিযুক্ত


```