Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের বাড়িতে ঢুকতে গিয়ে স্থানীয়দের প্রবল বাধার মুখে বিডিও, কড়া হাতে করোনা-গুজব সামাল দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: এবার নিজের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা পেলেন স্বয়ং বিডিও! রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন গোঘাট এক নম্বর বিডিও সুরশ্রী পাল। গোঘাট এক নম্বর ব্লক অফিসের দু'জন কর্ম

নিজের বাড়িতে ঢুকতে গিয়ে স্থানীয়দের প্রবল বাধার মুখে বিডিও, কড়া হাতে করোনা-গুজব সামাল দিল পুলিশ

শেষ আপডেট: 20 July 2020 01:45

দ্য ওয়াল ব্যুরো: এবার নিজের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা পেলেন স্বয়ং বিডিও! রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন গোঘাট এক নম্বর বিডিও সুরশ্রী পাল। গোঘাট এক নম্বর ব্লক অফিসের দু'জন কর্মী ও পঞ্চায়েত সমিতির আরও দু'জন সদস্য করোনায় আক্রান্ত হন। আর এই খবরের জেরেই আতঙ্ক ছড়ায় আরামবাগ ১৪ নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের দাবি, বিডিও আগে করোনা পরীক্ষা করান, তারপর এখানে থাকবেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। রীতিমতো কড়া হাতে পরিস্থিতি সামাল দেয় তারা। এই ঘটনায় পুলিশ বাধাদানকারী ন'জনকে আটকও করেছে। ঘটনাটির কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। প্রশাসনিক পদে বসে যিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাঁর প্রতি স্থানীয় বাসিন্দাদের এমন শত্রুভাবাপন্ন আচরণ মেনে নেওয়া যায় না বলেই মত দিয়েছেন অনেকে। আবার একইসঙ্গে খবর পেয়েই পুলিশের পৌঁছে যাওয়া এবং পরিস্থিতির দখল নেওয়া, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ারও প্রশংসা করেছেন অনেকে। করোনা আবহের জেরে এই সমস্যা নানা জায়গায় শোনা যাচ্ছে। সামনের সারিতে দাঁড়িয়ে যাঁরা লড়ছেন, তিনি চিকিৎসক বা নার্স হোন অথবা পুলিশ হোন, কিংবা প্রশাসনিক কোনও কর্মী হোন, স্থানীয়দের রোষের মুখে বা অসহযোগিতার মুখে পড়তে হয়েছে অনেককেই। দিন কয়েক আগে নবান্নে বৈঠক চলাকালীন খোদ মুখ্যমন্ত্রীও বক্তব্য রেখেছিলেন, কোভিড পরিস্থিতিতে লড়াই করার জন্য যথেষ্ট সাহায্য মিলছে না স্থানীয়দের তরফে। সেফহাউস করার জন্য কোনও এলাকায় কমিউনিটি সেন্টার দিতে রাজি হচ্ছেন না এলাকাবাসী, জায়গা মিলছে না শেষকৃত্য সম্পন্ন করার জন্য আলাদা জায়গা ঠিক করতে গিয়েও। আতঙ্কে হোক বা গুজবে, সর্বত্রই যেন করোনা পরিস্থিতি নিয়ে ক্রমে অসহিষ্ণু হয়ে উঠছেন সাধারণ মানুষ। তারই প্রতিফলন এদিন দেখা গেল আরামবাগেও। খোদ বিডিওকেই ঢুকতে বাধা দিলেন স্থানীয়রা। পুলিশের প্রশংসনীয় ভূমিকায় শেষমেশ সমস্যা মিটল।

```