Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭২ ঘণ্টা পার, নিখোঁজ শিশুকে ফিরে পেতে মেদিনীপুরে রাজ্যসড়ক অবরোধ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রায় ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মেদিনীপুর (Medinipur) সদর ব্লকের নেপুরা এলাকার নিখোঁজ শিশু অরণ্য মাঝির। প্রতিবাদে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক (highway) অবরোধ (blockade) করল

৭২ ঘণ্টা পার, নিখোঁজ শিশুকে ফিরে পেতে মেদিনীপুরে রাজ্যসড়ক অবরোধ

শেষ আপডেট: 26 November 2022 09:32

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রায় ৭২ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মেদিনীপুর (Medinipur) সদর ব্লকের নেপুরা এলাকার নিখোঁজ শিশু অরণ্য মাঝির। প্রতিবাদে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক (highway) অবরোধ (blockade) করল ক্ষুব্ধ এলাকাবাসী। নিখোঁজ শিশুকে উদ্ধারের দাবিতে গোটা গ্রাম কার্যত রাস্তায় নেমে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকায় বাড়ি অরণ্যর। বুধবার বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকের শিশুটি। বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ চালিয়েও কোনও খোঁজ মেলেনি। ওইদিন বিকেলেই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

শিশুটির স্বজনদের প্রাথমিক অনুমান, অপহরণ করা হয়েছে তাঁদের ছেলেকে। ঘটনার তদন্তে নেমেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড বা CDR। নিখোঁজ হওয়ার পর প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও শিশুটির হদিস না মেলায় রীতিমতো উৎকণ্ঠায় গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।

গভীর রাতে হরিহরপাড়ার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা


```