Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁশকুড়ায় খিচুড়ি-ভর্তি বালতিতে মরা টিকটিকি, ফের বিতর্কের শিরোনামে মিড ডে মিলের খাবার

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিলের (mid day meal) খাবারে ফের মিলল টিকটিকির (lizard) মৃতদেহ। দুদিন আগেই এ রাজ্যের একটি স্কুলে মিড ডে মিলের খিচুড়িতে সাপের মৃতদেহ মিলেছিল। বারবার এমন ঘটনার জেরে বাচ্চা বাচ্চা পড়ুয়াদের স্বাস্থ্য সচে

পাঁশকুড়ায় খিচুড়ি-ভর্তি বালতিতে মরা টিকটিকি, ফের বিতর্কের শিরোনামে মিড ডে মিলের খাবার

শেষ আপডেট: 13 January 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিলের (mid day meal) খাবারে ফের মিলল টিকটিকির (lizard) মৃতদেহ। দুদিন আগেই এ রাজ্যের একটি স্কুলে মিড ডে মিলের খিচুড়িতে সাপের মৃতদেহ মিলেছিল। বারবার এমন ঘটনার জেরে বাচ্চা বাচ্চা পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পাঁশকুড়ার মাইসরা এলাকায়।

জানা গেছে, শুক্রবার সকালে প্রতিদিনের মতোই মিড ডে মিলের রান্না করা হয়েছিল মাইসরা এলাকায় শ্যামপুর আইসিডিএস স্কুলে। এদিকে বেলা গড়াতে দেখা যায়, খিচুড়ি ভর্তি একটি বালতির উপরে পড়ে রয়েছে একটি মরা টিকটিকি। এদিকে ততক্ষণে বহু ছোট ছোট স্কুলপড়ুয়া সেই খিচুড়ি খেয়ে ফেলেছে। শ্যামপুর আইসিডিএস কেন্দ্রে যিনি রান্না করেন সেই রোশনারা বিবি বলেন, “কী করে এসব হল বুঝতে পারছি না। আমরাও তো এই খাবার খাই। দেখতে পেলে বাচ্চাদের কখনওই খেতে দিতাম না।”

এদিকে এই খবর পেয়ে ওই আইসিডিএস স্কুলে চলে আসেন অভিভাবক-অভিভাবকরদের। শুরু হয় বিক্ষোভ। তাঁরা অভিযোগ জানান, যেখানে ৯১ জন ছাত্রছাত্রীর রান্না হয় সেখানে কোনও বৈদ্যুতিক ব্যবস্থা নেই। এখনও অন্ধকারে রান্না করা হয়। শুক্রবার সেই রান্নার মধ্যেই টিকটিকি মিলেছে, আর সেটাই বাচ্চাদের খাওয়ানো হয়েছে।

খবর পেয়ে ঘটনার পরপরই গ্রামে পৌঁছয় মেডিকেল টিম। তবে এখনও কোনও ছাত্র-ছাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সেই গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। জেলায় জেলায় হামেশাই মিড ডে মিলের খাবার নিয়ে এই একই অভিযোগ ঘিরে প্রশ্ন কিন্তু উঠছেই।

শতাব্দী খাওয়ার ছবি তুললেন, কিন্তু খেলেন না, পাঁঠার মাংস, এঁচোড়ের তরকারি পড়ে রইল


```