Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিংহ আকবরের সঙ্গী সীতা! মামলার শুনানি শেষে বৃহস্পতিবারই রাজ্যের রিপোর্ট চাইল আদালত

বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রাজ্যেকে রিপোর্ট জমার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামীকাল বেলা দু'টোয় ফের মামলার শুনানি হবে।

সিংহ আকবরের সঙ্গী সীতা! মামলার শুনানি শেষে বৃহস্পতিবারই রাজ্যের রিপোর্ট চাইল আদালত

শেষ আপডেট: 21 February 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রাজ্যেকে রিপোর্ট জমার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামীকাল বেলা দু'টোয় ফের মামলার শুনানি হবে।

ত্রিপুরা থেকে সম্প্রতি বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া পশুরাজ। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে এসে পৌঁছয় এই সিংহ দম্পতি। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম রাখা হয়েছে আকবর। এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের। 

সিংহীর সীতা নামের বদল চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের আইনজীবী সুদীপ্ত মজুমদার এদিন বলেন, "সিংহীর নামকরণ নিয়ে যে রিট পিটিশনটা ফাইল হয়েছিল এদিন তার শুনানি হয়। হাইকোর্ট জানিয়েছে বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ প্রথমে বলা হয়েছিল ওয়েস্টবেঙ্গল জু অথরিটির মেম্বার সেক্রেটারি নামকরণ করেছেন। পরবর্তীতে সেই বক্তব্য ফিরিয়ে নেওয়া হয়। এখন বলা হচ্ছে সিংহের নামকরণই হয়নি। আদালত বলেছে কালকের মধ্যে রিপোর্ট দিতে। আদতে ব্যপারটা কী! সিংহীর নামকরণ হয়েছে কি হয়নি! বৃহস্পতিবার বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে হাজির হতে বলেছেন।" অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান, নির্দেশমতোই তিনি রাজ্যের রিপোর্ট নিয়ে আদালতে জমা করবেন।


```