Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গোবরের প্রদীপ! দীপাবলির বাজারে মাটির প্রদীপকে টেক্কা দিতে নতুন উদ্যোগ

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়িতে এখন দিনরাত ব্যস্ততা। দুহাতে গোবর চটকে ময়দার মত ঠেসে চলেছেন সেন পাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতোরণের মানুষ। সেই গোবরের তাল থেকে লেচি পাকিয়ে প্রদীপের (Light) ছাঁচ দিচ্ছেন তাঁরা। সুদৃশ্য রং চাপিয়ে নিপুণভাবে গড

গোবরের প্রদীপ! দীপাবলির বাজারে মাটির প্রদীপকে টেক্কা দিতে নতুন উদ্যোগ

শেষ আপডেট: 26 October 2021 08:10

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়িতে এখন দিনরাত ব্যস্ততা। দুহাতে গোবর চটকে ময়দার মত ঠেসে চলেছেন সেন পাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতোরণের মানুষ। সেই গোবরের তাল থেকে লেচি পাকিয়ে প্রদীপের (Light) ছাঁচ দিচ্ছেন তাঁরা। সুদৃশ্য রং চাপিয়ে নিপুণভাবে গড়ে তুলছেন পরিবেশ বান্ধব গোবরের প্রদীপ। এবারের কালীপুজোয় সেই রংবেরংয়ের প্রদীপ দিয়েই শহরের শোভা বাড়িয়ে তুলবেন, এটাই তাঁদের চ্যালেঞ্জ। মাটির প্রদীপের দিন গিয়েছে। রংবেরংয়ের চাইনিজ টুনি লাইটের দৌরাত্ম্যে এখন কৃত্রিম আলোর রোশনাইতেই মজে রয়েছে শহর। তবে সে আলো প্রদীপের স্নিগ্ধতার সঙ্গে পাল্লা দিতে পারে কি? সে আজও তর্ক সাপেক্ষ। তবে স্বপ্নতোরণ বিশেষভাবে স্বপ্ন দেখে। এলাকায় ফের প্রদীপের স্নিগ্ধতা ছড়িয়ে দিতে গোবর দিয়ে প্রদীপ গড়ার পরিকল্পনা করলেন সংগঠনের সদস্যরা। দীপাবলির আগে এখন নাওয়াখাওয়া ভুলে গোবরের প্রদীপ গড়ে চলেছেন স্বপ্নতোরণের বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যরা। বিভিন্ন রঙের আধুনিক নকশায় তৈরি হচ্ছে গোবরের প্রদীপ। আগামী শুক্রবার থেকেই সেই প্রদীপ মিলবে খোলা বাজারে। ছোট প্রদীপের দাম ধার্য হয়েছে ৫ টাকা, বড় প্রদীপ ১০ টাকা। কীভাবে তৈরি হচ্ছে সেইসব সুদৃশ্য প্রদীপ? ঘুটে কিনে গুঁড়ো করে প্রথমে মাটি মাখার মতো মেখে নেওয়া হচ্ছে। এরপর তাতে মেশানো হচ্ছে আঠা, গো মুত্র, ঘি সহ অন্যান্য উপকরণ। এরপর আধুনিক নকশা করার ছাঁচে ফেলে চলছে প্রদীপ তৈরি। জলপাইগুড়ির সেন পাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নতোরণ'। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের স্বনির্ভর করার লক্ষেই তাঁরা কাজ করেন। এর আগে সেখানকার বিশেষ চাহিদা সম্পন্ন মহিলারা গোবরের ধূপকাঠি বানিয়ে সাফল্য পাওয়ার পরই এবছর গোবরের প্রদীপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর গোবরের প্রদীপ বাজারে জনপ্রিয় হলে সস্বনির্ভরতার লক্ষে আরো এক ধাপ এগিয়ে যাবে স্বপ্নতোরণ।

```