Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে নিজে হাতে চিঠি লিখবে পড়ুয়ারা! অভিনব উদ্যোগ কাটোয়ার ডাকবিভাগের

দ্য ওয়াল ব্যুরো: চিঠি চিঠি চিঠি...! লাফাতে লাফাতে অপুর শৈশব আর চিঠি হাতে দরজায় এসে থামে না। এখন কেবল ইনবক্সের জমানা। ব্যস্ত সময়ে স্মার্টফোন আর কম্পিউটারের জাঁতাকলে হারিয়ে গিয়েছে পোস্ট কার্ড। কাগজে-কলমে চিঠি লেখার সময় কই আর! কিন্তু এতদিন

প্রধানমন্ত্রীকে নিজে হাতে চিঠি লিখবে পড়ুয়ারা! অভিনব উদ্যোগ কাটোয়ার ডাকবিভাগের

শেষ আপডেট: 12 December 2021 11:03

দ্য ওয়াল ব্যুরো: চিঠি চিঠি চিঠি...! লাফাতে লাফাতে অপুর শৈশব আর চিঠি হাতে দরজায় এসে থামে না। এখন কেবল ইনবক্সের জমানা। ব্যস্ত সময়ে স্মার্টফোন আর কম্পিউটারের জাঁতাকলে হারিয়ে গিয়েছে পোস্ট কার্ড। কাগজে-কলমে চিঠি লেখার সময় কই আর! কিন্তু এতদিনের ঐতিহ্য এভাবে কী বিসর্জন দেওয়া যায়? ই-দুনিয়ায় ডুবে থাকা আপনভোলা মানুষকে অতীতের সেই ছোট্ট হলুদ পোস্টকার্ড ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় ডাকবিভাগ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ লক্ষ পোস্ট কার্ড ছাপিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করেছে কাটোয়া ডাকবিভাগ। যেখানে চিঠি লেখায় অংশ নেবে দেশের চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আর তাদের হাতে লেখা চিঠি পৌঁছে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানায়। চিঠির বিষয়বস্তু দুরকম। প্রথমটা হল, Unsung heroes of freedom struggle বা স্বাধীনতা সংগ্রামের অজ্ঞাত নায়ক। আর দ্বিতীয়টি হল my vision for India in 2047, যার বাংলা করলে দাঁড়ায় ২০৪৭ সালে এসে স্বাধীনতা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি। দুটো বিষয়ের মধ্যে যেকোনও একটি নিয়ে লিখতে হবে প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীদের। যাদের লেখা মনোনীত হবে দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার জন্য ৫০ পয়সা মূল্যের পোস্ট কার্ড কিনতে হবে স্কুলের ছাত্রছাত্রীদের। জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ছাত্রছাত্রীদের কাছ থেকেই আইডিয়া চেয়েছেন প্রধানমন্ত্রী।পাশাপাশি স্মার্টফোনে ডুবে থাকা তরুণ প্রজন্মকে নিজে হাতে চিঠি লিখতে উৎসাহিত করাই ছিল উদ্দেশ্য। জেনারেল শশী সালেনি কুজুর জানান, খুব শীঘ্রই প্রতিটি স্কুলে পোস্টকার্ড পাঠানো হবে। তারপর ডিসেম্বর মাসের ২০ তারিখের মধ্যে চিঠি লিখে পাঠিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের।

```