Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দেনার দায়ে কিডনি বিক্রি করতে চেয়ে জেলাশাসককে চিঠি, শোরগোল বারাসতে

দ্য ওয়াল ব্যুরো: মাথার ওপর ৫০ হাজার টাকার ঋণ। নিত্য পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে তাই গোপনে নিজেরই একটি কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলের এক মহিলা। তাতে বিশেষ সুরাহা হয়নি। তাই এবার কিডনি বিক্রি করার অনুমতি চেয়ে সরাসরি জেলাশাসককে চিঠি লি

দেনার দায়ে কিডনি বিক্রি করতে চেয়ে জেলাশাসককে চিঠি, শোরগোল বারাসতে

শেষ আপডেট: 22 September 2023 02:34

দ্য ওয়াল ব্যুরো: মাথার ওপর ৫০ হাজার টাকার ঋণ। নিত্য পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে তাই গোপনে নিজেরই একটি কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলের এক মহিলা। তাতে বিশেষ সুরাহা হয়নি। তাই এবার কিডনি বিক্রি করার অনুমতি চেয়ে সরাসরি জেলাশাসককে চিঠি লিখলেন দিশেহারা ওই মহিলা (Letter to District Magistrate asking to sell kidney due to debt)।

উত্তর ২৪ পরগনার বারাসতের (Barasat) দেগঙ্গা এলাকার ঘটনা। বিষয়টি প্রকাশ্যে (Letter to District Magistrate asking to sell kidney due to debt) আসতে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

ওই মহিলার নাম মৌমিতা সাহা। তিনি একজন মানবাধিকার কর্মী (Human activist)। তিনি জানিয়েছেন, ২৫ বছর আগে তাঁর বাবা, মায়ের মৃত্যু হয়। বর্ধমানে বিয়ে হলেও সংসার টেকেনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বছর চারেক আগে তিনি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় আসেন। গত চার বছর ধরে এখানেই ভাড়া বাড়িতে থাকেন তিনি।

মৌমিতার দাবি, বছরখানেক আগে এক ব্যক্তির কাছ থেকে তিনি ৫০ হাজার টাকা ঋণ নেন। নির্দিষ্ট সময়ে ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। তারপর থেকেই পাওনাদারের লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। মৌমিতা বলেন, ঋণের মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। কিডনি(Kidney) বিক্রির জন্য বেশ কয়েকটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গেও তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু অনুমতি মেলেনি। তাই জেলাশাসকের (DM) কাছেই কিডনি বিক্রির অনুমতি চেয়ে আবেদন জানিয়ে চিঠি।

মৌমিতা বলেন, ঋণের টাকা শোধ না করতে পারলে আমার কাছে আত্মহত্যা ছাড়া কোনও পথ নেই। তাই একটি কিডনি বিক্রি করে মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে চাই। ঋণ শোধের পর বাকি টাকায় একটি এনজিও খোলারও ভাবনা আছে তাঁর। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জেলা প্রশাসনের অবশ্য প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুনঃ কীভাবে বিকৃত হল ওএমআর শিট? পর্ষদের অফিসে গিয়ে ইডি, সিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের


```