Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁঠাল গাছে কী বসে? চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়ির গ্রামে, ছুটে এলেন বনকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সাতসকালে কাঠাল গাছের মগডালে দেখা গিয়েছিল প্রাণীটিকে। গায়ে কালো কালো ছোপ দেখতে পেতেই চিতাবাঘ (Leopard) ভেবে বসে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। তবে শেষে দেখা যায়, প্রাণীটি হিংস্র চিতাবাঘ নয়, নিরীহ বাঘরোল

কাঁঠাল গাছে কী বসে? চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়ির গ্রামে, ছুটে এলেন বনকর্মীরা

শেষ আপডেট: 18 March 2023 09:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সাতসকালে কাঠাল গাছের মগডালে দেখা গিয়েছিল প্রাণীটিকে। গায়ে কালো কালো ছোপ দেখতে পেতেই চিতাবাঘ (Leopard) ভেবে বসে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। তবে শেষে দেখা যায়, প্রাণীটি হিংস্র চিতাবাঘ নয়, নিরীহ বাঘরোল (Asian leopard cat)। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে হুলস্থুল বাঁধে জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupaguri) পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায়।

এদিন ওই প্রাণীটিকে দেখামাত্রই আতঙ্কিত এলাকাবাসী পুলিশ ও বন দফতরে খবর দেয়। খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ও বনবিভাগের আধিকারিকরা। শুরু হয় প্রানীটিকে গাছ থেকে নামানোর প্রক্রিয়া। প্রাণীটিকে ধরতে দু-তিনজন স্থানীয় যুবকই উঠে পড়ে আশেপাশের গাছগুলিতে।

বেশ কিছুক্ষণের চেষ্টার পর গাছ থেকে নামানো হয় জন্তুটিকে। তখনই দেখা যায় সেটি চিতাবাঘ নয়। বনকর্মীরা জানান, জন্তুটি এশিয়ান লেপার্ড ক্যাট, যার স্থানীয় নাম বাঘরোল। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়।

এই ঘটনা নিয়ে রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, "এটি একটি বাঘরোল ছিল। প্রানীটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।" উল্লেখ্য, আগে বহুবার চিতাবাঘ ভেবে গ্রামবাসীরা বাঘরোল পিটিয়ে মেরেছে। তবে লাগাতার সচেতনতা প্রচারে এই নিরীহ প্রাণীগুলির জীবনহানির আশঙ্কা আগের থেকে অনেকটা কমেছে বলেই মনে করছে বন দফতর।

মেঘলা আকাশ, কোথাও কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কী বলছে হাওয়া অফিস


```