Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাগলের টোপে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। শেষমেষ খাঁচা পাতা হল। ছাগলের টোপে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caught in Jalpaiguri)। এই ঘটনায় শনিবার সকা

ছাগলের টোপে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, দেখুন ভিডিও

শেষ আপডেট: 23 July 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। শেষমেষ খাঁচা পাতা হল।

ছাগলের টোপে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caught in Jalpaiguri)।

এই ঘটনায় শনিবার সকালে সাড়া পড়ে যায় ডুয়ার্সের (Dooars) নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানে। চা শ্রমিকদের আতঙ্ক কাটাতে চিতাবাঘ ধরার জন্য ছাগলের টোপ দিয়ে ভগৎপুর চা বাগানের শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে শুক্রবার রাতে খাঁচা পেতেছিল বন দফতর। খাবারের লোভে শনিবার ভোরে খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ।

শনিবার সকাল সকালই চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। শারীরিক পরীক্ষার পর উদ্ধার হওয়া পুরুষ চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

মাঝ আকাশে একরত্তি মেয়ের প্রথম জন্মদিন উদযাপন! ভাইরাল ভিডিওয় মুগ্ধ ইন্টারনেট


```