Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাজনে আগুন জ্বালাতেই নাকি টাকা দিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! অদ্ভুত অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম নয়। পরিবেশ ও বন্যপ্রাণ নিয়ে এর আগেও বারবার সরব হয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। সম্প্রতি সুইডেনের কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তিনি। ভারতের কাবেরী নদী সংস্কার আন্দোলন

আমাজনে আগুন জ্বালাতেই নাকি টাকা দিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! অদ্ভুত অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের

শেষ আপডেট: 1 December 2019 12:44

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম নয়। পরিবেশ ও বন্যপ্রাণ নিয়ে এর আগেও বারবার সরব হয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। সম্প্রতি সুইডেনের কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তিনি। ভারতের কাবেরী নদী সংস্কার আন্দোলনেও সাহায্য করেছেন তিনি। মাস কয়েক আগে যখন ব্রাজিলের আমাজন অরম্য দাউদাউ করে জ্বলছে, তখনও তাঁর কাজ মুগ্ধ করে সকলকে। অরণ্যের আগুন নেভানোর জন্ ‘আমাজন সংরক্ষণ’ তহবিলে ৫ মিলিয়ন ডলার দান করেছিলেন হলিউড অভিনেতা। এবার সেই কাজের জন্যই সে দেশের প্রেসিডেন্টের রোষের মুখে পড়লেন তিনি। দাগলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো অভিযোগ তুললেন, আগুন লাগানোর জন্যই নাকি টাকা দিয়েছিলেন লিওনার্দো! কয়েক মাস আগে ব্রাজিলের আমাজন অরণ্য যখন জ্বলেপুড়ে ছাই হয়ে যাচ্ছে, অক্সিজেনের বৃহত্তম ভাণ্ডার এই পৃথিবীর ফুসফুস ঝাঁঝরা হয়ে যাচ্ছে বলে সারা বিশ্বের পরিবেশবিদেরা চিন্তিত হয়ে উঠেছেন, তখন অভিযোগের আঙুল উঠেছিল প্রেসিডেন্ট বলসোনারোর দিকে। তিনি ক্ষমতায় আসার পর থেকেই তাঁর অরণ্য-নীতি সমালোচনার মুখে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, সংরক্ষিত এলাকায় চাষজমি খনি খোঁজার ব্যাপারে অনুশাসন আলগা করেছেন তিনি, আর তাতেই মাথা চাড়া দিয়েছে খনিমাফিয়া ও জমিমাফিয়ারা। অবাধে সাফ হয়ে যাচ্ছে অরণ্য। আর সেই সাফাইয়েরই বড় রূপ এই অগ্নিকাণ্ড। উপগ্রহ চিত্রও বলেছিল, এইআগুন প্রাকৃতিক নয়, ম্যানমেড। কিন্তু অভিযোগ স্বীকার করা দূরের কথা, বলসোনারো পাল্টা অভিযোগ তুলেছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দিকে। দাবি করেছিলেন, তাঁকে প্যাঁচে ফেলতে ইচ্ছে করে এই আগুন লাগিয়েছে সংগঠনগুলি। বলসোনারো রীতিমতো ধমকের সুরে প্রচার চালিয়েছিলেন, পরিবেশ বাঁচানোর আন্দোলনে যুক্ত সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে ব্রাজিল থেকে তাড়াবেন তিনি। সম্প্রতি এক ফেসবুকে লাইভ টেলিকাস্ট করে লিওনার্দোর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলসোনারো। বলেছিলেন, “লিওনার্দো ডিক্যাপ্রিও, আমাজন ধ্বংসের কাজে আপনিও যোগ দিয়েছেন। ধিক্কার আপনাকে।” শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে বলসোনারো সরাসরি বলে ওঠেন, “এই ডিক্যাপ্রিও ভীষণ ভদ্র, নম্র হাবভাব করেন, তাই না? অথচ আমাজন জ্বালানোর জন্য অর্থ কিন্তু ওঁর থেকেই এসেছিল।” যদিও এই গুরুতর অভিযোগের সপক্ষে কোনও তথ্য বা প্রমাণ দিতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। কিন্তু তার পরেও বলসোনারোর ক্ষোভ, ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারে সামিল হয়েছেন লিওনার্দো। তাঁর আরও অভিযোগ, আগুন নেভানোর অছিলায় আসলে আগুন লাগানোরই টাকা দিয়েছিলেন লিও। তার পরে সেই আগুনের ছবি দেখিয়ে নিজেদের ফান্ডে টাকা জোগাড় করেছিল ক্যাপ্রিওর মদতপুষ্ট সংগঠন। প্রেসিডেন্ট বলসোনারোর এই অভিযোগের জবাবও দিয়েছেন লিও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দেন, আমাজনে বাস করা উপজাতির মানুষগুলির জন্যই তিনি তিনি টাকা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন বলসোনারো। https://www.instagram.com/p/B5fsQ_vFUN3/?utm_source=ig_embed

```