Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফের ব্যালট বাক্স চুরির অভিযোগ, বাম-বিজেপি মিলে আটকালেন সিন্দুক

দ্য ওয়াল ব্যুরো: ভোট পর্ব মিটলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রহসন যেন শেষ হওয়ার কোনও চিহ্নই নেই। শনিবারের মতোই রবিবারও একাধিক ভোট কেন্দ্র থেকে আসছে একের পর এক অশান্তির (left bjp stopped ballot box trunk) খবর। এবার বহরমপুরে একটি ভোট কেন

ফের ব্যালট বাক্স চুরির অভিযোগ, বাম-বিজেপি মিলে আটকালেন সিন্দুক

শেষ আপডেট: 9 July 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: ভোট পর্ব মিটলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রহসন যেন শেষ হওয়ার কোনও চিহ্নই নেই। শনিবারের মতোই রবিবারও একাধিক ভোট কেন্দ্র থেকে আসছে একের পর এক অশান্তির (left bjp stopped ballot box trunk) খবর।

এবার বহরমপুরে একটি ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স চুরির (left bjp stopped ballot box trunk) অভিযোগ উঠল।

রবিবার দুপুরে বহরমপুর গার্লস কলেজ থেকে ব্যালট বাক্স চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ তোলেন এলাকার বিজেপি ও সিপিআইএমের নেতা কর্মীরা।

জানা গেছে, রবিবার দুপুরে বহরমপুর ব্লকের জয়েন্ট বিডিওর উপস্থিতিতে ব্যালট বাক্সকে একটি সিন্দুকে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিজেপি ও বাম দলের নেতা কর্মী ও প্রার্থীরা সেই সিন্দুক সরানোর প্রতিবাদ জানান। সেই সিল করা সিন্দুকটি খুলে দেখতে চাইলে তড়িঘড়ি সেটিকে পুনরায় আগের যায়গায় নিয়ে যাওয়া হয়।

গণনায় কারচুপি করার জন্যই সিন্দুকটিকে ইচ্ছাকৃত ভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তোলেন বাম বিজেপির কর্মীরা। এ প্রসঙ্গে, বহরমপুর বিডিও অভিনন্দন ঘোষ জানিয়েছেন, ওই সিন্দুকে নির্বাচনী কাগজপত্র ও ফাইল রাখা ছিল। ওই অঞ্চলে আগামীকাল পুনঃনির্বাচন, সেই কারণেই ব্যালট ছাপাতে ওই সিন্দুক নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ যুক্তি মানতে নারাজ বিরোধী দলের কর্মীরা। আপাতত সিন্দুকটি রয়েছে স্বস্থানেই।

বাঙালি হিসেবে মাথা হেঁট হয়ে যাচ্ছে! ভোট-সন্ত্রাস নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর


```