Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকাল ট্রেনে টিভি! কাল থেকেই হাওড়ায় চালু নতুন পরিষেবা, বিনোদনের মশলা থাকবে ভরপুর

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে এলইডি টিভি (LED TV) বসাচ্ছে পূর্ব রেল (Eastern Railways)। ট্রেনে চলতে চলতেই বিনোদনমূলক অনুষ্ঠানের পর্দায় চোখ রাখা যাবে এখন থেকে। সেই সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে টিভির মাধ্যমে (Local Train)। স

লোকাল ট্রেনে টিভি! কাল থেকেই হাওড়ায় চালু নতুন পরিষেবা, বিনোদনের মশলা থাকবে ভরপুর

শেষ আপডেট: 24 July 2022 17:48

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে এলইডি টিভি (LED TV) বসাচ্ছে পূর্ব রেল (Eastern Railways)। ট্রেনে চলতে চলতেই বিনোদনমূলক অনুষ্ঠানের পর্দায় চোখ রাখা যাবে এখন থেকে। সেই সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে টিভির মাধ্যমে (Local Train)।

সোমবার হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে এই টিভির পরিষেবা প্রথম চালু হচ্ছে। পূর্ব রেলে এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়নি। হাওড়া-বর্ধমান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসিয়ে দেওয়া হবে বলে খবর রেলসূত্রে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান আরও ৫০টি লোকাল ট্রেনে টিভি বসানো হচ্ছে। প্রতিটি কামরায় চারটি করে ২৮ ইঞ্চি টিভি রাখা হবে। একটি বেসরকারি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে।

রেলের টিভিতে (Local Train) কী চলবে?

একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ৭০ শতাংশ ওই বেসরকারি কোম্পানির অনুষ্ঠান চলবে লোকাল ট্রেনের টিভিতে। বাকি ৩০ শতাংশে থাকবে রেলের তথ্য সম্বলিত ঘোষণা ও অনুষ্ঠান। পরবর্তী স্টেশন সম্পর্কেও জানানো হবে টিভিতেই। যাত্রীদের সুবিধার্থে রেলের যাবতীয় তথ্য ও ঘোষণা করা হবে এই টিভির পর্দায়।

লোকাল ট্রেনে এই টিভির মাধ্যমে প্রতি বছর পূর্ব রেল ৫০ লাখ টাকা আয় করবে বলে জানা গেছে। এই মর্মে ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে। পাঁচ বছরে মোট আয় হবে আড়াই কোটি টাকা। মূলত যাত্রীদের মনোরঞ্জনের জন্যেই এই পরিষেবা চালু করছে পূর্ব রেল।

আরও পড়ুন: পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের ছড়াছড়ি! মস্করায় মজেছে বাংলা


```