Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিপ‍্স অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, ইডিকে নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: লিপ‍্স অ্যান্ড বাউন্ডসের (leaps and bounds) অফিসের কম্পিউটারে ডাউনলোড করা বিতর্কিত ১৬টি ফাইল নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থাই প্রমাণ হিসেবে ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না (E

লিপ‍্স অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, ইডিকে নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 4 September 2023 13:38

দ্য ওয়াল ব্যুরো: লিপ‍্স অ্যান্ড বাউন্ডসের (leaps and bounds) অফিসের কম্পিউটারে ডাউনলোড করা বিতর্কিত ১৬টি ফাইল নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থাই প্রমাণ হিসেবে ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না (ED cant use 16 files)। সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-র কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সিএফএসএল-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

১৬টি ফাইল কীভাবে এল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার (Leaps and Bounds) কম্পিউটারে, লালবাজারের তরফে সেই প্রশ্ন ইডির কাছে জানতে চাওয়া হয়েছিল আগেই। সেই প্রশ্নের উত্তরে ইডি জানিয়েছিল, মিথিলেশ কুমার মিশ্র নামে তাঁদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন সংস্থার কম্পিউটার থেকে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি।

তারপরই অভিষেকের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন। মামলার শুনানিতে বিচারপতি ওই ১৬টি ফাইল চেয়ে পাঠিয়েছিলেন। শনিবার মামলার শুনানিতে তিনি জানান, ইডির মিথিলেশ মিশ্র, কলকাতা পুলিশের সাইবার শাখার অমিতাভ সরকারের উপস্থিতিতে ফাইলগুলির প্রতিলিপি করতে হবে। (leaps and bounds)

সেগুলি কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাতে হবে। তারপর বিশেষজ্ঞরা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টই আদালতে জমা দেবেন দুই অফিসার। তারপর ইডিও রিপোর্ট দেবে। সব খতিয়ে দেখে মামলার রায় ঘোষণা করা হবে।

কিন্তু আজ সোমবার মামলার শুনানিতে ইডির আইনজীবী জানান, ফাইগুলির প্রতিলিপি না নিয়েই চলে আসেন কলকাতা পুলিশের সাইবার শাখার ওই আধিকারিক। তিনি আদালতের নির্দেশ অবমাননা করেছেন বলে জানিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন ইডির আইনজীবী। যদিও রাজ্যের আইনজীবী সাফ জানান, এই দাবি মিথ্যা।

এরপরেই বিচারপতি জানিয়ে দেন, সিএফএসএল মুখবন্ধ খামে করে ফাইলগুলির বিষয়ে তথ্য জমা দেবে আদালতে।

আগামী বুধবার বিকেল সাড়ে ৪টেয় এই মামলার পরবর্তী শুনানি।

যাদবপুরের নিহত ছাত্রের নামেই বগুড়া গ্রামীণ হাসপাতালের নামকরণ, চাকরি হবে মায়েরও


```