Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিছিয়ে গেল শুনানি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রের কেরিয়ার এখনও বিশ বাঁও জলে

আইন পাশ করা ছাত্রের কেরিয়ার এখনও বিশ বাঁও জলে।

পিছিয়ে গেল শুনানি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রের কেরিয়ার এখনও বিশ বাঁও জলে

শুনানি পিছল সার্কিট বেঞ্চে

শেষ আপডেট: 26 July 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বৈধতা সংক্রান্ত মামলার শুনানি হল না শুক্রবারেও। আইন পাশ করা ছাত্রের কেরিয়ার এখনও বিশ বাঁও জলে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০২৩ সালে পাশ করে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা অভিষেক দত্ত। এরপর তিনি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য বিহার বার কাউন্সিলে আবেদন করেন। কিন্তু তাঁকে রেজিস্ট্রেশন দেয়নি বিহার বার কাউন্সিল। এরপর তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলে বিষয়টি সামনে আসে। 

গত সোমবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু এই মামলায় যেহেতু বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিহার বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিল এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই সব পক্ষের মন্তব্য শোনার প্রয়োজন, তাই আজ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানি হবে বলে জানানো হয়। 
কিন্তু মামলা এজলাসে ওঠার পর দেখা যায় বিচারপতির নির্দেশ সত্ত্বেও আজ মামলাকারী ছাড়া আর কেউ উপস্থিত হননি। তাই আগামী বৃহস্পতিবার ফের এই মামলা শোনা হবে বলে জানিয়ে দেন বিচারপতি।

মামলাকারীর আইনজীবী অর্জুন চৌধুরী বলেন, "আমার মক্কেল আইন পাশ করেও ওকালতি করতে পারছেন না। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মক্কেলের কেরিয়ারের পক্ষে ক্ষতিকারক। বিচারপতির নির্দেশ দিলেও কেন কেউ উপস্থিত হল না তা আমাদের বোধগম্য হলনা। এই মামলা যেহেতু বার কাউন্সিলগুলির বিরুদ্ধে তাই তাঁদের বক্তব্য খুব জরুরি ছিল। আমরা আমাদের তরফে যোগাযোগের সব চেষ্টা করেছি। ই-মেল মারফৎ যোগাযোগ করেছিলাম। কিন্তু আজ আদালতে কেউ আসেননি। এই অবস্থায় ফের আগামী বৃহস্পতিবার মামলা শোনার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। যদি সেইদিনেও কেউ না আসে তবে হাইকোর্টের রেজিস্ট্রার মারফৎ যোগাযোগ করা ছাড়া আর কোনও পথ থাকছে না। 

মামলাকারী অভিষেক দত্ত বলেন, "যেদিন বিহার বার কাউন্সিল জানায় আমাকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না, কারণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনও স্বীকৃতি নেই, সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। গত এক বছর ধরে বিভিন্ন যায়গায় যোগাযোগ করি। কিন্তু সুরাহা হয়নি। তাই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি নিজে আইনের ছাত্র। আদালতের উপর অগাধ বিশ্বাস আছে। আমার আশা আমি সুবিচার পাব।"


```