Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আসানসোলে আইনজীবী খুনে ল'ক্লার্ক গ্রেফতার, দেহ লোপাটের পরামর্শ দিয়েছিলেন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল (Asansol) জেলা আদালতের আইনজীবী খুনের ঘটনায় মনোজ যাদব নামে এক ল' ক্লার্ককে গ্রেফতার করল পুলিশ। আসানসোলের বাসিন্দা এই ল'ক্লার্কের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলার পরেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা

আসানসোলে আইনজীবী খুনে ল'ক্লার্ক গ্রেফতার, দেহ লোপাটের পরামর্শ দিয়েছিলেন

শেষ আপডেট: 16 June 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল (Asansol) জেলা আদালতের আইনজীবী খুনের ঘটনায় মনোজ যাদব নামে এক ল' ক্লার্ককে গ্রেফতার করল পুলিশ। আসানসোলের বাসিন্দা এই ল'ক্লার্কের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলার পরেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বাড়ি আসানসোলেই।

এর আগেই আইনজীবীর খুনের ঘটনায় তাঁর স্ত্রী শম্পা দাস ও শ্বশুর তারকনাথ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরও এখন পুলিশ হেফাজতে রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস জানান, আইনজীবীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের সঙ্গে ওই ল'কার্কের জড়িত থাকার প্রমাণ মেলে। মোবাইল ফোন কল ডিটেইলস্ পরীক্ষা করে নিশ্চিত হয় পুলিশ। তদন্তকারীরা জানতে পারে আইনজীবীর স্ত্রীকে দেহ সৎকার করার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন ল'ক্লার্ক মনোজ।

বাম-বিজেপির প্রার্থী দ্বিগুণ বেড়েছে পাঁচ বছরে, বাকি শূন্যতা কি সাংগঠনিক দুর্বলতা

আইনজীবী ব্রজেশ্বর দাসের নিখোঁজ হওয়ার ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। এরপরেই পরতে পরতে থাকা রহস্যের জট খুলতে থাকে। জানা যায়, আসানসোলের গোধূলি রোডে ফ্ল্যাটে গত শনিবার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছিল ব্রজেশ্বরবাবুর। সেই সময় স্ত্রীর তাঁকে থাপ্পর মারায় তিনি আচমকাই মাটিতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়। ওই সময় ব্রজেশ্বরবাবুর শ্বশুর ও শাশুড়িও উপস্থিত ছিলেন। খুনের ঘটনা ঢাকতেই শম্পা স্বামীর নিখোঁজ হওয়ার গল্প ফাঁদেন। তার আগেই মনোজের পরামর্শে আইনজীবী স্বামীর দেহ অন্যত্র নিয়ে গিয়ে সৎকার করার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।


```