Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় ভূমি পূ‌জনে মালদায় মিছিল, পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় এদিন ছিল রাম মন্দিরের ভূমি পূজন। সেই উপলক্ষে রাজ্যে লকডাউনের মধ্যেও নানা জায়গায় মিছিল বের করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। মালদায় তেমনই দু'টি মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠল। আরও পড়ুন ‘রাম ভারতের ব

অযোধ্যায় ভূমি পূ‌জনে মালদায় মিছিল, পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ

শেষ আপডেট: 4 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় এদিন ছিল রাম মন্দিরের ভূমি পূজন। সেই উপলক্ষে রাজ্যে লকডাউনের মধ্যেও নানা জায়গায় মিছিল বের করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। মালদায় তেমনই দু'টি মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠল।

আরও পড়ুন

‘রাম ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক’, অযোধ্যায় ভূমি পুজোয় শান্তি ও সহাবস্থানের কথা প্রধানমন্ত্রীর মুখে

বুধবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের মালদা জেলা কমিটির উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয় পুরাটুলি এলাকায়। দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী, সমর্থকরাও ওই মিছিলে অংশ নেন। রাজ্যে সম্পূর্ণ লকডাউনের মধ্যে শতাধিক মানুষের মিছিল আটকায় পুলিশ। এই সময়ে পুলিশ মিছিলে যোগ দেওয়া মানুষের উপরে লাঠি চালায় বলে অভিযোগ পরিষদের। লাঠি চালানোর অভিযোগ না মানলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনা অনুমতিতে এবং লকডাউনের মধ্যে মিছিল বের করায় পুরাটুলিতে পাঁচ জনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিছিল এবং তা আটকাতে পুলিশের বাধা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শুধু পুরাটুলি এলাকাতেই নয়, মালদা শহরের নেতাজি মোড়ের কাছেও বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলেও লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এখানেও পরিষদের ডাকা মিছিলে যোগ দিয়েছিলেন অনেক বিজেপি কর্মী। দলের দাবি, নেতাজি মোড়েও পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক আহত হয়েছেন। জেলার বিজেপি নেতা সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন কর্মী, সমর্থকরা। সেই সময়ে হঠাৎ করেই পুলিশ লাঠি চালাতে শুরু করে। বেশ কয়েক জনকে আটকও করে। বুধবার সন্ধ্যায় বিজেপি জেলা কার্যালয়ে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে প্রদীপ জ্বালান উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, "রাজ্য সরকার ইচ্ছে করেই এই দিনটিতে লকডাউন ঘোষণা করেছে। অন্যায় ভাবে কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে আটক করেছে।" জেলা পুলিশ অবশ্য লাঠি চালানোর কথা অস্বীকার করেছে।

```