Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে ধস নামল, চাপা পড়ে মৃত ১

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। একের পর এক জায়গায় নেমেছে ধস। ভেঙে পড়েছে বহুতল। ততটা না হলেও এবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়েও ধস (Darjeeling landslide) নামল ভারী বৃষ্টির (rain) জেরে। আবহাওয়া দফতরের তরফে

দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে ধস নামল, চাপা পড়ে মৃত ১

শেষ আপডেট: 25 August 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। একের পর এক জায়গায় নেমেছে ধস। ভেঙে পড়েছে বহুতল। ততটা না হলেও এবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়েও ধস (Darjeeling landslide) নামল ভারী বৃষ্টির (rain) জেরে। আবহাওয়া দফতরের তরফে আগেই ধসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তা সত্যি করেই এবার উত্তরবঙ্গের পাহাড়ে ধস নামল। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের পাতাবঙে। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তবে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Darjeeling landslide, rain
সূত্রের খবর, মৃতের নাম বাবুলাল রাই (৫৯)। উদ্ধারকারী দল অনুমান করছে, শুক্রবার কাকভোরে যখন ধস নামে, তখন ওই ব্যক্তি নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন। সেই বাড়ি ধসের তলায় চাপা পড়েই মৃত্যু হয়েছে তাঁর। (Darjeeling landslide)
Darjeeling landslide, rain

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে ধসের জেরে মৃত্যুর খবর পেয়েই পাতাবঙে ছুটে যায় উদ্ধারকারী দল। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজে বেশ বেগে পেতে হচ্ছে। এদিকে তারমধ্যেই একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। এর জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Darjeeling landslide, rain

দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা শুনিয়েছিল আবহাওয়া দফতর। এমনকী পাহাড়ি এলাকাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছিল। সবমিলিয়ে পাহাড়ের পরিস্থিতি বেশ ভয়াবহ। এরমধ্যেই বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয় উত্তরবঙ্গের পাহড়ে। এর জেরেই মাটি আলগা হয়ে ধস নামে পাতাবঙে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান দার্জিলিং মহকুমা কমিটির চেয়ারম্যান অলোক কান্তামণি থুলুং।

কাশীপুরে ট্রাফিক পুলিশের রহস্য মৃত্যু! বন্ধ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


```