Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাগাতার বৃষ্টিতে দার্জিলিঙে পরের পর ধস, তিস্তায় জল বাড়ায় আতঙ্ক  

পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। অবিরাম বৃষ্টিতে জল বাড়ছে তিস্তাতেও।

লাগাতার বৃষ্টিতে দার্জিলিঙে পরের পর ধস, তিস্তায় জল বাড়ায় আতঙ্ক  

দার্জিলিং পাহাড়ে ধস

শেষ আপডেট: 27 September 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: লাগাতার বৃষ্টিতে ফের বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা।ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক জায়গায় বিদুৎ নেই। পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। অবিরাম বৃষ্টিতে জল বাড়ছে তিস্তাতেও। তাই তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু হয়েছে। 

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং ও কালিম্পঙে।  সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তাবাজার, সেবক, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিঙের মিরিক ও ঘুমে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানিঘাটা রোডও ধসের জেরে বিপর্যস্ত। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচল করছে। বৃহস্পতিবারও ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে ধস নামে।  ফলে শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়। এই বর্ষার মরশুমে মোট ন'বার ধস নামল দার্জিলিং পাহাড়ে।


```