Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে খুন করল ছোটো ভাই

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিবোলোকে দাদাকে নৃশংসভাবে খুন করল ছোটো ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত ফতাইপুর অঞ্চলে। মৃতের নাম দিবাকর মন্ডল। বাড়ি তেহট্ট থানার ফতাইপুরের পশ্চিমপাড়

জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে খুন করল ছোটো ভাই

শেষ আপডেট: 6 September 2020 13:38

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিবোলোকে দাদাকে নৃশংসভাবে খুন করল ছোটো ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত ফতাইপুর অঞ্চলে। মৃতের নাম দিবাকর মন্ডল। বাড়ি তেহট্ট থানার ফতাইপুরের পশ্চিমপাড়া এলাকায়। অভিযুক্ত ছোটো ভাইয়ের নাম টোকেন মন্ডল।ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে টোকেন। মৃত দিবাকর মন্ডলের স্ত্রী চন্দনা মন্ডল এদিন সংবাদমাধ্যমে জানান, পারিবারিকভাবে ৬ বিঘে জমি রয়েছে তাদের। সেই জমিকে কেন্দ্র করে তাদের পরিবারে ঝামেলা অশান্তি লেগেই ছিল। রবিবার ৬ই সেপ্টেম্বর সকালেও জমিজমা নিয়ে ভায়েদের মধ্যে বিবাদ চরমে ওঠে। তার কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে মুদির দোকানের দিকে যাচ্ছিলেন দিবাকরবাবু। ভাই টোকেন মন্ডল আগেভাগেই লুকিয়ে ছিল রাস্তার পাশে। পথের মধ্যেই দাদা দিবাকরকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় সে। তারপর মৃত্যু নিশ্চিত করতে সঙ্গের ধারালো অস্ত্র দিয়েও কোপ বসায় দাদার শরীরে। গুলি লেগে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন দিবাকরবাবু। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজনও বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের মতে, আর্তচিৎকার শুনে ছুটে এসে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে়ই পড়ে রয়েছেন দিবাকরবাবু। গুলি করার পর তাকে ধারালো কোনোকিছু দিয়ে কোপানোও হয়েছে। ঘটনাস্থল থেকে ততক্ষণে চম্পট দিয়েছেন আততায়ী ছোটোভাই টোকেন মন্ডল। ঘটনার পরে পরেই এলাকার লোকজন স্থানীয় তেহট্ট থানায় খবর পাঠায়। থানা থেকে পুলিশ এসে মৃতদেহ তুলে নিয়ে যায় এবং ময়নাতদন্তের ব্যবস্থা করে। দিবাকরবাবুর পরিবারের পক্ষ থেকে টোকেন মন্ডলের নামে তেহট্ট থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকেই বেপাত্তা টোকেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ। এই ঘটনায় যথেষ্ট অশান্তি ছড়িয়েছে ফতাইপুর অঞ্চলের আশেপাশে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো রয়েছে। সব দিক দেখেশুনে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো কেউ গ্রেফতার হয়নি।

```