Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতে কেঁপে উঠল ভূমি, ভোরে দেখা গেল রাস্তা ফেটে চৌচির! অন্ডালে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের খনি অঞ্চলে ফাটল (land crack) ! ফেটে চৌচির হয়ে গিয়েছে রাস্তাঘাট। অন্ডালের (andal) শংকরপুর এলাকায় এমনই চিত্র উঠে এসেছে। জানা গিয়েছে, ওই এলাকায় খোলা মুখের খনি রয়েছে। এলাকায় অহরহ যাতায়াত রয়েছে

রাতে কেঁপে উঠল ভূমি, ভোরে দেখা গেল রাস্তা ফেটে চৌচির! অন্ডালে আতঙ্ক

শেষ আপডেট: 26 April 2023 15:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফের খনি অঞ্চলে ফাটল (land crack) ! ফেটে চৌচির হয়ে গিয়েছে রাস্তাঘাট। অন্ডালের (andal) শংকরপুর এলাকায় এমনই চিত্র উঠে এসেছে।

জানা গিয়েছে, ওই এলাকায় খোলা মুখের খনি রয়েছে। এলাকায় অহরহ যাতায়াত রয়েছে ভারী যানবাহনের। এলাকায় গেলেই দেখা যায় সারি সারি ট্রাক।

এই ঘটনা প্রসঙ্গে এক ট্রাক চালক জানান, মঙ্গলবার রাতে তিনি গাড়ি দাঁড় করিয়েছিলেন সেখানে। সমস্ত কিছু ঠিকঠাক ছিল। আচমকাই রাত দেড়টা নাগাদ একটা কম্পন অনুভব করেন। এব্যাপারে তিনি সেই সময় অতগুরুত্ব দেননি।   

ভোরে আলো ফুটতে বাইরে বেরিয়ে দেখেন, রাস্তার মাটিতে ফাটল দেখা দিয়েছে। খবর দেন ইসিএল কর্তৃপক্ষকে। পরে ঘটনাস্থলে যান অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশ।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আপাতত খনি থেকে কয়লা উত্তোলনের কাজ বন্ধ রেখেছে ইসিএল।

ইসিএলের এলাকায় ফাটল দেখা দেওয়া নতুন কিছু নয়। খনির মুখ খোলা থাকার জন্য অবৈধ কয়লা উত্তোলন বেড়েই চলেছে। কয়লা মাফিয়াদের দৌরাত্ম নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এভাবেই বহুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কোনও সুরাহা হয়নি।

মা মরা মেয়ে সুকন্যা, গ্রেফতার কি খুব মানবিক হল, প্রশ্ন তুলল তৃণমূল


```