Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঝোলার কারণেই মৃত্যু! দেহে আঘাতের চিহ্ন নেই, ফাঁস লালনের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ঝোলার ফলেই ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালনের (Lalan Sheikh)! সূত্রের খবর রামপুরহাট মহকুমা হাসপাতালে হ‌ওয়া ময়নাতদন্তের (Postmortem) রিপোর্টে তেমনটাই বলা হয়েছে। এমনকি দেহে কোন‌ও মারধরের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানা

ঝোলার কারণেই মৃত্যু! দেহে আঘাতের চিহ্ন নেই, ফাঁস লালনের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট

শেষ আপডেট: 14 December 2022 07:38

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ঝোলার ফলেই ফাঁস লেগে মৃত্যু হয়েছে লালনের (Lalan Sheikh)! সূত্রের খবর রামপুরহাট মহকুমা হাসপাতালে হ‌ওয়া ময়নাতদন্তের (Postmortem) রিপোর্টে তেমনটাই বলা হয়েছে। এমনকি দেহে কোন‌ও মারধরের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে ওই ময়নাতদন্তের রিপোর্টে। তবে সবটাই সূত্র মারফত জানা গিয়েছে।

সোমবার বিকেল ৪ টে ৪৫ নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্প অফিসে 'পার্শিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় পাওয়া যায় বগটুই গণত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখকে। মঙ্গলবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় দু'ঘণ্টা ধরে লালনের ময়নাতদন্ত চলে রামপুরহাট মহকুমা হাসপাতালে। ৪ জন চিকিৎসক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করেন। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। সেই ময়নাতদন্তের রিপোর্ট‌ই বুধবার সকালে সূত্র মারফৎ জানাজানি হয়।

লালন শেখের পরিবারের অভিযোগ, সিবিআই হেফাজতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে। এই নিয়ে রামপুরহাটে বিক্ষোভ চলছে। লালনের স্ত্রী রেশমা বিবি ইতিমধ্যেই পুলিশের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে এফ‌আইআর দায়ের করেছেন। এই অবস্থায় প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলে যা জানা গিয়েছে, তার ফলে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এরপর লালন শেখের ভিসেরা পরীক্ষা করা হতে পারে । সেখানে কী রিপোর্ট আসে সেটাই দেখার।

এদিকে, বুধবার সকাল ১০ টা নাগাদ লালন শেখের দেহ নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের সামনে ধর্নায় বসে পরিবার। সিবিআই অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়ে ধর্না শুরু হয়।

সিবিআই হেফাজতে মৃত লালনের পরিবার প্রথমে দেহ নেবে না বলে জানায়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লালনের স্ত্রী রেশমা বিবি জানান, যতক্ষণ না অভিযুক্ত সিবিআই কর্তারা গ্রেফতার হচ্ছে ততক্ষণ তাঁরা দেহ নেবেন না।

তবে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিআইডি নেওয়ার পর ঘটনাক্রমে পরিবর্তন আসে। বুধবার সকালে লালনের দেহ নিতে রাজি হয় পরিবার। রামপুরহাট হাসপাতাল থেকে থেকে দেহ বগটুই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিজনরা হঠাৎই দেহ নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে পৌঁছে যান। মুহূর্তের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

লালনের দেহ নিয়ে সিবিআই ক্যাম্পের সামনে বিক্ষোভ! তুলকালাম রামপুরহাটে


```