Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লালনের মৃত্যু নিয়ে বিক্ষোভ ছড়াচ্ছে অন্যত্র‌ও

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের বাইরে গত দু'দিন ধরে বিক্ষোভ (Agitation) চলছে। এবার অন্যত্র‌ও ছড়িয়ে পড়ল সেই প্রতিবাদ। বুধবার সকালে দুর্গাপুরের (Durgapur) এন‌আইটি

লালনের মৃত্যু নিয়ে বিক্ষোভ ছড়াচ্ছে অন্যত্র‌ও

শেষ আপডেট: 14 December 2022 08:30

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের বাইরে গত দু'দিন ধরে বিক্ষোভ (Agitation) চলছে। এবার অন্যত্র‌ও ছড়িয়ে পড়ল সেই প্রতিবাদ। বুধবার সকালে দুর্গাপুরের (Durgapur) এন‌আইটি ক্যাম্পাসে থাকা সিবিআইয়ের অস্থায়ী কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান পশ্চিম বর্ধমান জেলার কয়েকশো মানুষ। তাঁরা লালন শেখের মৃত্যুর জবাবদিহি দাবি করেন কেন্দ্রীয় এজেন্সির কাছে।

দুর্গাপুরের এই বিক্ষোভে কোন‌ও দলীয় পতাকা ছিল না। তবে প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন পরিষ্কার জানিয়েছে, তাঁরা বাংলার শাসকদলকে সমর্থন করেন।

এই এন‌আইটি ক্যাম্প অফিসে‌ও এর আগে সিবিআই অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রতিবাদীদের অভিযোগ, তাদের হেফাজতে কেন একজনের মৃত্যু হল তার জবাব সিবিআইকে দিতে হবে। পরিকল্পিতভাবে এজেন্সি ব্যবহার করে বাংলায় প্রশাসনিক অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তাঁদের অভিযোগ।

উল্লেখ্য, লালন শেখের মৃত্যুর পর থেকে‌ই প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিস। মঙ্গলবারের পর বুধবার‌ও সেখানে বিক্ষোভ দেখান পরিজনরা। এদিন লালনের দেহ নিয়ে এসে সেখানে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ।

ঝোলার কারণেই মৃত্যু! দেহে আঘাতের চিহ্ন নেই, ফাঁস লালনের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট


```